Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু সভাপতি, রহিম সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: October 27, 2014 | 7:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক্রে দ্বিবার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচন গত ২৬ অক্টোবর রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে সবচেয়ে আলোচিত ও শ্বাসরুদ্ধকর এই নির্বাচনে আজমল হোসেন কুনু সভাপতি এবং আব্দুর রহিম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আব্দুর রহিম হাওলাদার অবশ্য বিদায়ী কমিটিরও সাধারণ সম্পাদক।
নির্বাচনে ‘কুনু-রহিম’ ও ‘কামাল-সানি’ এ দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন কমিশনের বেসরকারী ফলাফলে ‘কুনু-রহিম’ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০জন প্রার্থী এবং ‘কামাল-সানি’ প্যানেলের সিনিয়র সহ সভাপতিসহ ৮জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের একটি পদে উভয় প্যানেল থেকে একজন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশন এই পদের ফল স্থগিত রেখেছেন।

নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হক।
চুড়ান্ত ভোট গণণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নূরুল হক রোববার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার মোঃ আজিজ, মোঃ আবদুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও আজমল আলী উপস্থিত ছিলেন।
‘কুনু- রহিম’ প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সহ সভাপতি- ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক- আব্দুর রহিম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক- ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক- সৈয়দ এম কে জামান, সাংষ্কৃতিক সম্পাদক- মনিকা রায়, কার্যকরী পরিষদ সদস্য- একেএম রফিকুল ইসলাম ডালিম, আবুল কাশেম চৌধুরী ও মোহাম্মদ সিরাজুল হক জামাল।
অপরদিকে ‘কামাল- সানি’ প্যানেলের নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, জন সংযোগ ও প্রচার সম্পাদক- মফিজুর রহমান ভূঁইয়া রুমি, সমাজকল্যাণ সম্পাদক- কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক- ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- সৈয়দ এনায়েত আলী এবং স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ফারহানা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য- নাসির উদ্দিন আহমেদ ও নাদির এ আইয়ুব।
এছাড়া ‘কুনু-সানি’ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ও ‘কামাল- সানি’ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী সৈয়দ ইলিয়াস খসরু সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশন এই পদে ফলাফল ঘোষণা স্থগিত রাখেন।
প্রবাসে সাড়া জাগানো এ নির্বাচনে জড়িয়ে পড়েন বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কামাল-সানি এবং কুনু-রহিম প্যানেল চালায় মরণপণ প্রচারণা। ব্যয় হয় বিপুল অর্থ। প্রার্থী ও প্যানেল দুটির রং-বেরংয়ের পোস্টার শোভা পায় বাঙালি অধ্যুষিত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। সভা-সমাবেশ-গণসংযোগ, ফোন, ই-মেইল, ফেইসবুকসহ নানা মাধ্যমে উভয় প্যানেলই চালায় তাদের নির্বাচনী প্রচারণা। প্রায় মাসখানিক নির্ঘুম রাত কাটান সংশ্লিষ্টরা। জমজমাট এ নির্বাচনকে ঘিরে অনেকটা বিভক্ত হয়ে পড়ে বাঙালি কমিউনিটি। নির্বাচনী প্রতিশ্রুতি, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ উত্থাপনের মধ্য দিয়ে সমানতালে চলে দুই প্যানেলের প্রচারণা। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি।
সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নূরুল হক জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে কোন প্যানেল থেকেই কোন অভিযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কামাল-সানি পরিষদের পক্ষ থেকে ফলাফল পুনর্গণনা দাবি জানানো হয়েছে এবং তার এ ফলাফল প্রত্যাখ্যাণ করেছেন। এ ব্যাপারে কামাল- সানি পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে।

এবারের নির্বাচনে লাইফ মেম্বারসহ ভোটার সংখ্যা ছিলো ৪০৩৭ জন। এর মধ্যে লাইফ মেম্বার রয়েছে ৩০৭ জন। ৪০৩৭ জন ভোটারের মধ্যে ২৬৫৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কুইন্স কেন্দ্রে ১৫টি এবং ব্রুকলীন কেন্দ্রে ৪ মেশিন ব্যবহার করা হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সভাপতি পদে আজমল হোসেন কুনু ১৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে বর্তমান সভাপতি কামাল আহমেদ ১২৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ১৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে জে মোল্লা সানি ১২১৩ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচনী ফলাফল:
‘কুনু-রহীম’ প্যানেল: সভাপতি- আজমল হোসেন কুনু (১৩৪২), সিনিয়র সহ সভাপতি- আতাউর রহমান সেলিম (১২৬৩), সহ সভাপতি- ফারুক হোসেন মজুমদার (১৩৪৫), সাধারণ সম্পাদক- আব্দুর রহীম হাওলাদার (১৩৫৬), সহ-সাধারণ সম্পাদক- ওসমান চৌধুরী (১৩৩৯), সাংগঠনিক সম্পাদক- সৈয়দ এম কে জামান (১৩৫৩), কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী (১২৯৭), সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায় (১৩৫৮), প্রচার সম্পাদক- খোরশেদ আলম (১১৮৬), সমাজকল্যাণ সম্পাদক- মিয়া মোশাররফ (১২৩৯), সাহিত্য সম্পাদক- মোহাম্মদ সোহরাব হোসেন (১২১৪), ক্রীড়া সম্পাদক- মোহাম্মদ এ হোসাইন বিপ্লব (১১৯৬), ক্রীড়া সম্পাদক- প্রফেসর ওয়াজি উল্যাহ (১১৮৪) এবং কার্যকরী সদস্য- রফিকুল ইসলাম ডালিম (১৩২০), আবুল কে চৌধুরী (১২০৭), ও মোহাম্মদ এস হক জামান (১২৮০), এ কে এম আকবর চৌধুরী (১১৬৭), এমডি তুহীন আলী (১১৫৭) ও সাইফুল ইসলাম (১১৮০)।

‘কামাল-সানি’ প্যানেল: সভাপতি- কামাল আহমেদ (১২৬৭), সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান (১৩০০), সহ-সভাপতি- সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ (১১৭৬), সাধারণ সম্পাদক- জে মোল্লা সানি (১২১৩), সহ-সাধারণ সম্পাদক- আহবাব এইচ চৌধুরী (১১৮৮), কোষাধ্যক্ষ- শেখ সিরাজুল ইসলাম (১২১৩), সাংগঠনিক সম্পাদক- সাদী মিন্টু (১১৪৮), সাংস্কৃতিক সম্পাদক- মোশাররফ হোসেন (১১৪০), প্রচার সম্পাদক- মফিজুল ইসলাম ভূঁইয়া (১২৯৩), সমাজকল্যাণ সম্পাদক- সম্পাদক কাজী তোফায়েল ইসলাম (১২৪১), সাহিত্য সম্পাদক- কাজী ওয়াহিদ এলিন (১২৫৯), ক্রীড়া সম্পাদক- সৈয়দ এনায়েত আলী (১৩০৩), শিক্ষা বিষয়ক সম্পাদক- ফারহানা চৌধুরী (১৩১৭) এবং কার্যকরী সদস্য- সৈয়দ ইলিয়াস খসরু (১১৮০), নাসির উদ্দিন আহমেদ (১২১১), নাদির এ আইয়ুব (১২৪৮), শেখ ফারুকুল ইসলাম (১০৫২), শাহ মিজানুর রহমান (১১১৭) ও ইয়াকুত রহমান (১০০৬)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV