Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ৩ দিনের রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: November 16, 2014 | 12:55 AM

ইউএসএনিউজ অনলাইন : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার। ইউনিভার্সেল স্টুডিও’র কাছে দ্য গারল্যান্ড হোটেলে ১৪ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। রিয়েল স্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব আয়োজিত লস এঞ্জেলেসে প্রথমবারের মতো এই মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত বিখ্যাত ও নির্ভরযোগ্য ৪৩টি আবাসন প্রতিষ্ঠান।
‘প্রবাসে উপার্জন-স্বদেশে আবাসন’ স্লোগানকে সামনে রেখে লস এঞ্জেলেসে এ আবাসন মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদুত মোহাম্মদ জিয়াউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল সুলতানা লায়লা হোসেন।স্বাগত বক্তব্য দেন রিহ্যাব মেলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউল হক। শুভেচ্ছা বক্তব্য দেন রিহ্যাবের সাধারন সম্পাদক মোঃ ওয়াহিদ্দুজামান। মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশে রিহ্যাব মেলার কো-চেয়ারম্যান সারোয়ারদী ভুঁইয়া। সমাপনী বক্তব্য দেন রিহ্যাবের যুগ্ম সম্পাদক ও মেলার কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামা দেওয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ জিয়া উদ্দীন বলেন, বাংলাদেশের আবাসন ক্ষেত্রে রিহ্যাবের অবদান অনস্বীকার্য। লস এঞ্জেলেসে ১১তম রিহ্যাব মেলায় এই অঞ্চলের প্রবাসীদের দেশে বিনিয়োগের সরাসরি দরজা উন্মুক্ত হয়েছে। রিহ্যাবের প্রায় ১২০০ মেম্বারসহ আবাসন শিল্পের উন্নয়নের সঙ্গে ২৬৯টি উপ-শিল্প খাতের ১২ হাজার শিল্প প্রকল্প নির্ভরশীল। এক কোটি ৫০ লাখ লোকের কর্মসংস্থান ও ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এই আবাসন শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। দেশের ১৪টি বড় শিল্প খাতের মধ্যে আবাসন শিল্পের অবস্থান তৃতীয়। গৃহায়ণ ও নির্মাণশিল্পে বিনিয়োগ দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১২ শতাংশ এই খাত থেকে আসে। আর প্রবাসীরা দেশের এই বিশাল উন্নয়নে নিজেদের শরীক করে চলেছে। প্রবাসীদের স্বপ্ন পূরনে বিশ্বাস ও স্বচ্ছতার মাধ্যমে ব্যবসা-সেবা দেবার জন্য তিনি রিহ্যাবের প্রতি আহ্বান জানান। এইক্ষেত্রে তিনি রিহ্যাবকে সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি-র (সিএসআর) মাধ্যমে পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহনের আহ্বান জানান।
১৪ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রদুত মোহাম্মদ জিয়া উদ্দীন। উদ্বোধন শেষে রিহ্যাবের কর্মকর্তাসহ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন রাষ্ট্রদুত। এবার মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠিত বিখ্যাত ও নির্ভরযোগ্য ৪৩টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় প্লট বা ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিদর্শক হিসাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রলায়ের যুগ্ম-সচিব শাহ মোহাম্মদ আবু রায়হান আল-বেরুনী মেলায় যোগ দেন।
পরে রাষ্ট্রদুত মোহাম্মদ জিয়াউদ্দীন লিটল বাংলাদেশ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান ও মত-বিনিময় করেন। তিনি লস এঞ্জেলেস এর বুকে লিটল বাংলাদেশ সাইন দেখে অভিভূত হন।
মেলার কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী এবং মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর জাকারিয়া মাসুদ জিকো জানান, গত ১০ বছর ধরে নিউইয়র্কে নিয়মিতভাবে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের উদ্যোগে হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হয়ে আসছে। এতে প্রবাসে হাউজিং ব্যবসার ক্ষেত্রে ব্যাপক সাড়া পড়ে। লস এঞ্জেলেসে প্রথমবারের মতো রিহ্যাবের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। পার্কিং ফ্রী। মেলায় রয়েছে আকর্ষনীয় র‌্যাফেল ড্র। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। ১৭ নভেম্বর হবে সমাপনী অনুষ্ঠান। মেলায় র‌্যাফল ড্র ছাড়াও রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত দর্শকদের জন্য র‌্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার থাকবে বাংলাদেশের রিটার্ন টিকেট, দ্বিতীয় পুরস্কার ডিজিটাল ফ্ল্যাট টিভি এবং তৃতীয় পুরস্কার থাকবে একটি আইফোন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লস এঞ্জেলেসের কনসাল জেনারেল সুলতানা লাইলা হোসেন। ওইদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শেষে থাকবে নৈশ ভোজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী অনিমা ডি কস্টা। এছাড়াও থাকবে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা এবং জমজমাট ফ্যাশন শো।
মেলার আয়োজকরা জানান, মেলা ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। লস এঞ্জেলেস তথা ক্যালিফোর্নিয়া স্টেট ছাড়িয়ে এরিজোনা, নেভাদা স্টেটের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাদের স্বপ্নের কল্পনাকে বাস্তবে রূপ দিতে মেলায় অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV