Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
সব ক্যাটাগরি

বিচারক নিয়োগে প্রধান বিচারপতির মতামত নেয়া উচিত:নিউইয়র্কে প্রবাসীদের এক সমাবেশে তাফাজ্জল ইসলাম

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: November 9, 2010 | 8:48 PM

 এনাঃ সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার তাফাজ্জল ইসলাম নিউইয়র্কে প্রবাসীদের এক সমাবেশে বলেছেন,  বিচারক নিয়োগে প্রধান বিচারপতির মতামত নেয়া উচিত। তাহলে অনেক বিতর্ক এড়ানো সম্ভব হবে। তিনি আরো বলেন, বিচারক নিযুক্তির জন্যে সরকার তার পছন্দের লোকদের মনোনয়ন দেয়ার পর মনোনীত ব্যক্তির ব্যাকগ্রাউন্ড চেক করা এবং প্রয়োজন হলে আমেরিকার মত জনমত যাচাইয়ের পন্থা অবলম্বন করা দরকার।

  

 তিনি বলেন, বিচারক নিযুক্তির আগে কে কোন দল করলেন অথবা কে কোন মতের লোক ছিলেন সেটি বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর ভুলে যাওয়া দরকার। তিনি আরো বলেন, কাফনের কাপড় পাঠানোসহ নানাভাবে হুমকি দেয়া হয়েছে আমাকে কিন্তু কখনোই আমি বিচার কাজে বিব্রতবোধ করিনি অথবা রায় প্রদানে কোন পক্ষপাতিত্ব করিনি। উপস্থিত সুধীজনের এক প্রশ্নের জবাবে গত ফেব্রুয়ারিতে অবসর গ্রহণকারী এই বিচারপতি আরো বলেন, সরকার আইন লংঘন করছে অথবা জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতা চালাচ্ছে জানা বা দেখামাত্রই সুপ্রিম কোর্টকে সোচ্চার হতে হবে সরকারের বিরুদ্ধে। এ ব্যাপারে কোন বিচারক কার্পণ্য করতে পারেন না। কার্পণ্য করা হলে একটি জাতি টিকবে না, গণতন্ত্র দূরের কথা। ৮ নভেম্বর রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রায়ণে বিচার বিভাগের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় বিচারপতি তাফাজ্জল ইসলাম ছাড়াও বিচারপতি বদরুল ইসলাম চৌধুরীও বক্তব্য রাখেন। বিচারপতি বদরুল ইসলাম চৌধুরী বলেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগে বর্তমান সরকার সংবিধান সংশোধনের পদক্ষেপ নিচ্ছেন দলীয় স্বার্থে। তিনি বলেন, জজদের ফেরেশতা ভাবলে চলবে না, তারাও আমাদের সমাজেরই অংশ। বিচারপতি তাফাজ্জল ইসলাম অবশ্য বলেছেন, ভুল এবং সংশোধন-এভাবে চলতে চলতেই গণতন্ত্র পরিপুষ্ট হবে। সময় দিতে হবে গণতন্ত্রকে মজবুত হবার জন্যে। ল সোসাইটির সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহমুদ হাসান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, ঠিকানার সম্পাদক এম ফজলুর রহমান, এটর্নী এম আজিজ, এডভোকেট এন মজুমদার, জাহাঙ্গির আলম, এডভোকেট নিজামউদ্দিন, এডভোকেট মোহাম্মদ আলী বাবলু, এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, এটর্নী মাহবুবুর তালুকদার, এডভোকেট কাজী শামসুদ্দোহা, কলামিস্ট সাঈদ তারেক, এডভোকেট নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা উল্লেখ করেন, বিচারকদের ন্যায়নিষ্ঠাবান হতে হবে বিবেকের স্বাধীনতাকে কাজে লাগিয়ে। আইনের শাসন ব্যতিত যেমন গণতন্ত্র এগুতে পারে না ঠিক তেমনিভাবে গণতন্ত্র ছাড়াও আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সভায় সাবেক প্রধান বিচারপতিকে ল সোসাইটির সম্মানীত আজীবন সদস্য প্রদান করা হয়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV