Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উৎসব ডট কম এনআরবি অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: November 23, 2014 | 12:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে যারা কাজ করেন তাদের কাজের স্বীকৃতি এবং তাদের আরো এগিয়ে দেয়ার প্রত্যয়ে এনআরবি অ্যাওয়ার্ডের আয়োজন হয়ে থাকে। উৎসব ডট কম এনআরবি অ্যাওয়ার্ডের ৫ম আসর বসেছিল গত ১৬ নভেম্বর সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানে সেরা পত্রিকা হিসেবে ঠিকানা এবং সেরা টিভি হিসেবে এনটিভিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও সম্মানিত অতিথিকে সফল রাজনীতিবিদ হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে কমিউনিটি, সমাজসেবা, সাংবাদিকতা, শিল্পী ও সেরা ব্যবসা প্রতিষ্ঠান, সেরা ব্যবসায়ীর ক্যাটাগরিতে প্রায় ৩৬টির মতো অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অতিথি হিসেবে আব্দুল্লাহ আল নোমান বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম, বিশিষ্ট ওয়ালস্ট্রিট ব্যবসায়ী এলিন রহমান, উৎসব ডট কমের প্রতিনিধি কামাল হোসেন মিঠু।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিক জীবনে এমন পুরস্কার পাইনি। তবে দেশ স্বাধীনতা ও দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে জেলে গিয়েছি। সেটাই ছিল আমাদের পুরস্কার।
আলমগীর খান আলম অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জনান অনুষ্ঠানে আগত সকল দর্শককে, উৎসব ডট কমসহ আরো যারা স্পন্সর করেছেন তাদের।
ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান এবং এনটিভির জামান খন্দকারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আলমগীর খান আলম। আব্দুল্লাহ আল নোমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শিল্পী বেবী নাজনীন।
অনুষ্ঠানে যাদের বা যে সব প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়ঃÑ জ্যাকসন হাইটসের প্রিমিয়ার রেস্টুরেন্ট, ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্ট, জাদুকর খান শওকত, সমাজসেবায় বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আতাউর রহমান সেলিম, হাসান জিলনী, স্টার্লিং ফার্মেসি, সেরা গ্র্যাফিক ডিজাইন শাকিল মিয়া, বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মের সালাম ভূঁইয়া, খানস টিউটোরিয়াল, মান্নান সুপার মার্কেট, ইয়াসমিন ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুন, পিরান ফ্যাশন, ব্যবসায়ী শাহিন কবির, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ব্যবসায় মোশাররফ হোসেন মিয়া, আব্দুল কাদের মিয়া, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বেলাল চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, ওসমান গনি, ড্রাইভিং স্কুল হিসেবে পপুলার ড্রাইভিং স্কুল। অ্যাওয়ার্ড নেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, শিল্পী চন্দ্রা রায়, শামীম সিদ্দিকী, সাউন্ড গিয়ার, বেস্ট শেফ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার তালুকদার শামীম সবুজ, সাউফ উস্টের প্রফেসর এহতেশামুল হক টুটু, ইন্স্যুরেন্স ব্রোকরেজ শাহ নেওয়াজ, ফ্রিল্যান্স সাংবাদিকতায় তৈয়বুর রহমান টনি, কমিউনিটি সেবায় দেবাশীষ দাস বাবলু, এক্টিভিস্ট হিসেবে সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা জগলুল হায়দার, খাবার বাড়ি রেস্টুরেন্টের হারুন ভূঁইয়া, সিনিয়র লিগ্যাল কন্সালট্যান্ট নাসরি আহমেদ, সুপার মার্কেট হিসেবে কারওয়ান বাজার, ব্রঙ্কসের বাংলা টাউন, এস এ রহমান, বাকডিস, আতাউর রহমান আতা প্রমুখ।
এদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আব্দুল্লাহ আল নোমান, বেবী নাজনীন, আলমগীর খান আলম, মনিরুল ইসলাম, শাহ নেওয়াজ, নাসির আলী খান পল, এন আমিন, আকবর হায়দার কিরণ, জাকারিয়া চৌধুরী, জাকির খান, ন্যান্সি খান প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং শিল্পী রুমানা, চ্যানেল আই সোরা কণ্ঠের শিল্পী কৃষ্ণা তিথি, প্রবাসের জনপ্রিয় শিল্পী শান্তনীল ধর, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, ফারজানা পপি, নুরুজ্জামান লাল্টু, ন্যান্সি খান, ক্লোজ আপ ওয়ানের শিল্পী সজল, ডা. শাহনাজ আলম, স্নিগ্ধা এবং অনুষ্ঠানের শেষ পর্বে র‌্যাফেল ড্রয়ের ছয়টি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সোনিয়া সুইট ও আশরাফুল হাসান বুলবুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV