বাল্যস্মৃতিবিজড়িত ইন্দোনেশিয়ায় ওবামা
ইউএসএনিউজ ডেস্ক: অনেকটা যেন নিজের বাড়িতেই ফিরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল ৩ দিনের ভারত সফর শেষে মাত্র ১ দিনের জন্য ইন্দোনেশিয়া পৌঁছান তিনি।এদেশেই শৈশবের ৭টি বছর কাটিয়েছিলেন ওবামা। আরব নিউজ জানায়, ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইন্দোনেশিয়া তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। আগে দু’বার সময় দিয়েও পেছানো হয় সফর। তবে ইন্দোনেশিয়ায় এত দিনে ওবামাপ্রীতিও খানিকটা ফিকে হয়ে এসেছে। ওবামার তার শৈশবের দেশটির দারিদ্র্য দূরীকরণ বা বিশ্বে মর্যাদার আসনে বসানোর জন্য কাজ করবেন বলে ধারণা করেছিলেন ইন্দোনেশিয়াবাসী। মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বা মধ্যপ্রাচ্য বিষয়ে ওবামার কার্যক্রম সন্তোষজনক না হওয়াতে ইন্দোনেশিয়ার মুসলমানরা মনে করছেন, ওবামা তার পূর্বসূরি বুশের চেয়ে তেমন ভিন্ন নন। এ সফরের ১ দিনে ওবামা প্রেসিডেন্ট সুসিলো বামবাং উদোয়ুনোর সঙ্গে বৈঠক করবেন, দেশটির বৃহৎ মসজিদটি পরিদর্শন করবেন এবং মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশের সম্পর্কোন্নয়ন নিয়ে ভাষণ দেবেন। বাল্যস্মৃতি বিজড়িত স্কুল, শৈশবের বাড়ি এমনকি শিশুকালে তাকে লালনকারী কাটারিনা ফারমিনা সিনাগা (৬১)-র সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তাও নিশ্চিত নয় কেউ। ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর ইন্দোনেশিয়ায় যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, এ সফরে ইন্দোনেশিয়ায় তার রেশও নেই, বরং হতাশার ছাপই একটু বেশি।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন