Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শিল্পী দম্পতি সহিদুল সরকার ও সাকিনা ডেনীর বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: November 23, 2014 | 2:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তি টেনে স্বদেশের মাটিতে ফিরে যাচ্ছেন প্রবাসের প্রিয় শিল্পী দম্পতি সহিদুল সরকার ও সাকিনা ডেনী। চলতি মাসের যে কোনো সময় স্বদেশ ভূমি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন তারা। স্বদেশ গমনের প্রাক-মুহূর্তে মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারসহ প্রবাসের কিছু ভক্ত, অনুসারী হৃদয়ের ভালোবাসায় সিক্ত করেন তাদের প্রিয় শিল্পী সহিদুল সরকার ও সাকিনা ডেনীকে। গত ২১ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের বেঙ্গল রেষ্টুরেন্ট হল রুমে আয়োজন করে এক অনাড়ম্বর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানে বিদায়ী বন্ধু সহিদুল সরকার ও সাকিনা ডেনী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি সোনিয়া কাদের, রোটারিয়ান রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, আম্বিয়া বেগম অন্তরা, পলি প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, রোটারিয়ান নজরুল, মামুনসহ কমিউনিটির অনেকে।2014-11-21 23.29.30
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কথা, কবিতা, ও গানের মাধ্যমে তাদের প্রিয় শিল্পীদ্বয়কে বিদায় জানান তারা। তুলে ধরে হয় শিল্পী দম্পতির দীর্ঘ প্রায় ২৮ বছরের বর্ণঢ্য জীবনের নানা দিক। এসময় স্মৃতিচারণ করতে অনেকের চোখে ভালোবাসার অশ্রু গড়িয়ে পড়ে আপন ধারায়। বাকরুদ্ধ হয়ে পড়েন কেউ কেউ।2014-11-21 21.53.23
বক্তারা তাদের প্রিয় শিল্পী সহিদুল সরকার ও সাকিনা ডেনীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পরম করুণাময়ের কাছে দোয়া করেন তাদের সুখী সুন্দর ভবিষ্যতের জন্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ