Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বুকের দুধ খাওয়ানোর পক্ষে আইন

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: November 9, 2010 | 9:07 PM

জনসমাগমের জায়গায় বুকের দুধ খাওয়ানোসহ মায়েরা যাতে শিশুর আনুষঙ্গিক যত্নআত্তি নিতে পারেন, এর সমর্থনে আইন করেছে তাইওয়ান। এ কাজে কেউ মায়েদের বাধা দিলে তাকে ৩০ হাজার পর্যন্ত তাইওয়ান ডলার (৯৯০ মার্কিন ডলার) জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে। গতকাল মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।
সম্প্রতি রাজধানী তাইপের একটি জাদুঘরে পাঁচজন মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় কর্তৃপক্ষ বাধা দেয় এবং জাদুঘর থেকে বের হয়ে যেতে বাধ্য করে। এ ঘটনায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাঁরা এর প্রতিবাদ জানায়। এরপর সরকার এ আইন প্রণয়ন করল।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি সব ভবন, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর, সাধারণ ও পাতাল ট্রেনে সন্তানদের বুকের দুধ খাওয়ানো ও অন্যান্য যত্নআত্তি নেওয়ার ক্ষেত্রে কেউ মায়েদের বাধা দিলে তার ক্ষেত্রে ওই জরিমানা প্রযোজ্য হবে। কেননা, উলি্লখিত জায়গায় মা ও সন্তানের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করতে পারেনি। জনগণের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়ে এতে বলা হয়, ‘কোলের শিশু আছে, এমন মায়েদের প্রতি আপনারা আরো বেশি শ্রদ্ধাশীল হোন।’ সূত্র : এএফপি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV