Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন মন্ত্রীর তিন দিনের ঢাকা সফর শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: November 26, 2014 | 6:30 PM

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল ২৭-২৯শে নভেম্বর বাংলাদেশ সফর করবেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার তার সফরসূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে তিন দিনব্যাপী সফরে নিশা বিসওয়াল সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক সম্প্রদায়, তৈরী পোশাক শিল্পখাতের নেতৃবৃন্দ ও কর্মী এবং বিরোধীদলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঢাকায় তার কার্যক্রম ছাড়াও তিনি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পীস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) সফর করবেন। তিনি ২৯শে নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। নিশা বিসওয়াল ২০১৩ সালের ২১শে অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক দায়িত্ব পালন করেন। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি “ইউএসএআইডি” এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন। সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত বিস্তৃত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি দপ্তরের ব্যবস্থাপনা এবং ১২শ’রও বেশি উন্নয়ন কর্মীর  দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।  তার দায়িত্ব পালনকালীন সময়ে ইউএসএআইডি বার্মায় এর কার্যক্রম পুনরায় চালু করে এবং  ভারত, ইন্দোনেশিয়া ও কাজাখস্তানের মতো  দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতায় সম্মিলিত কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV