পুরো যুক্তরাষ্ট্রে ফার্গুসনের উত্তাপ
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন এলাকার সহিংস প্রতিবাদ ছড়িয়েছে পুরো দেশজুড়ে। কৃষ্ণাঙ্গ তরুন মাইকেল ব্রাউন হত্যায় দায়ী শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অভিযোগ না গঠন করার সিদ্ধান্ত নেয়ার পর থেকে ফার্গুসনে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে সে বিক্ষোভ রূপ নেয় দাঙ্গা আর লুটতরাজে। গতকাল ফার্গুসন ছাড়াও যুক্তরাষ্ট্র জুড়ে নানা শহরে বিক্ষোভ পালন করেছে মার্কিনীরা। এ খবর দিয়েছে বিবিসি। নিউইয়র্ক থেকে শুরু করে সিয়াটল পর্যন্ত শান্তিপূর্ন প্রতিবাদ হলেও ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ফার্গুসন বিক্ষোভ অব্যাহত রাখে প্রতিবাদকারীরা। তবে তা সোমবার রাতের মতো সহিংস ছিল না। পুলিশ সেখানে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ না গঠন করা সিদ্ধান্ত নেয় গ্রান্ড জুরি। এর ফলে তাকে ব্রাউন হত্যার জন্য বিচারের সম্মুখীন হতে হবে না। আদালতের সিদ্ধান্তের পর ফার্গুসনে সহিংস বিক্ষোভ ঠেকাতে পুলিশের পাশাপাশি নামানো হয় আনুমানিক ২২০০ ন্যাশনাল গার্ড সেনা। ফার্গুসন ছাড়া যেসব শহরগুলোতে প্রতিবাদের খবর পাওয়া গেছে তা হলো, ফিলাডেলফিয়া, সিয়াটল, আলবুকারকিউ, নিউ ইয়র্ক, ক্লিভল্যান্ড, লস অ্যাঞ্জেলস, ওকল্যান্ড, মিনিয়াপোলিস, অ্যাটলান্টা, পোর্টল্যান্ড, শিকাগো এবং বোস্টন।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল