তারেক রহমানের জন্মদিন পালন নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির অনৈক্য বৃদ্ধি
ইউএসএনিউজঅনলাইন.কম : দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির অনৈক্য বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের আগের ফাটল সম্প্রসারিত হয়েছে।
জানা যায়, কেন্দ্রের নজর আকৃষ্ট আর নিজেদের নেতৃত্ব শোডাউন করার জন্য তারেক রহমানের জন্মদিন পালনকে কেন্দ্র করে সম্প্রতি পৃথক পৃথক সভা সমাবেশ করে গ্রুপগুলো। উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়েন দলের সাধারণ নেতা-কর্মী-সমর্থকরা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে নিউইয়র্কে পৃথক চারটি অনুষ্ঠানের অয়োজন করে বিএনপির নেতা-কর্মীরা।
যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে উডসাইডের গুলশান টেরেসে গত ১৯ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাটের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএর চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএর সাধারণ সম্পাদক ভিপি জসিম, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি মো: আবু তাহের, যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, যুক্তরাষ্ট্র ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতা, ইলিনয় স্টেট বিএনপির সভাপতি মো: রহমত উল্লাহ, মহিলা দলের নেত্রী শিরিন আকতার, বিএনপি নেতা সোহরাব হোসেন প্রমুখ।
একই দিন জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে আলোচনা সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন। এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী সাখাওয়াত হোসেন আজম, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, এম এ খালেক আকন্দ, ভিপি আলমগীর, সেলিম রেজা প্রমুখ।
এদিকে, যুক্তরাষ্ট্র বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মিলিত ভাবে উডসাইডস্থ গুলশান টেরেসে তারেক রহমানের জন্মদিন অনুষ্ঠান থেকে মনক্ষুন্ন হয়ে পৃথকভাবে জন্মদিন পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরামের সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম ডালিম, ড. নূরুল আমিন মিয়া পলাশ, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, রুহুল আমিন নাসির, নাসিম আহমদে প্রমুখ। অন্ষ্ঠুান পরিচালনায় ছিলেন সরওয়ার খান বাবু।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহামান মজুমদার ও সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম মজনুর নেতৃত্বে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রুকলীনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগেও তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস গরমেট রেস্টুরেন্টে পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির এইচ হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী বেবী নাজনীন, সাবেক সহসভাপতি ইলিয়াস আহমেদ মাষ্টার, মমিনুল হক, বিএনপি নেতা আজহারুল হক মিলন, আনোয়ার জুয়েল, এমদাদুল হক কামাল, আবদুস সবুর, অধ্যাপক দেলোয়ার হোসেন, কাজী মোমিনুল হক, মোহাম্মদ নাজির, মাওলানা আতিকুর রহমান, বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, বেগম খালেদা জিয়ার ফরেন উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদি, বিএনপি নেতা কাজী আযম, আবু তাহের, গিয়াস মজুমদার, রফিকুল মাওলা, আব্বাস উদ্দিন দুলাল প্রমূখ।
বহুধা বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপির পৃথক পৃথক নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। আরেক দিকের নেতৃত্বে রয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সম্পাদক হেলালউদ্দিন প্রমুখ। এছাড়া তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএর চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলের নেতৃত্বেও একটি গ্রুপ দলীর কর্মকা- চালিয়ে যাচ্ছে। একটি অংশের নেতৃত্বে রয়েছেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহামান মজুমদার ও সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম মজনু। অন্য আরেক দিকের নেতৃত্বে রয়েছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, শিগগির যুক্তরাষ্ট্র বিএনপির নয়া কমিটি আসছে। সম্ভাব্য ওই কমিটিতে সভাপতি পদে সক্রিয় বিবেচনায় রয়েছেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমদ। অপরদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর নামও এপদের জন্য আলোচিত হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, তিন বছর যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি ছাড়াই চলছে। কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে দ্বিধাবিভক্তি বাড়ছে। বিভিন্ন গ্রুপে যুক্তরাষ্ট্র বিএনপির সভা সমাবেশ চললেও দলের মধ্যে দিন দিন উপগ্রুপও তৈরি হচ্ছে।
এছাড়া, স্টেট বিএনপি, সিটি বিএনপি, জাসাস এরও রয়েছে পাল্টাপাল্টি কমিটি।
অপরদিকে, যুক্তরাষ্ট্র ছাত্রদল নিয়েও যুক্তরাষ্ট্র বিএনপিতে চলছে টানাপড়েন। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির নেতৃত্বাধীন কমিটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কোনো স্টেটে ছাত্রদলের কমিটি নেই বলে বিবৃতিতে দাবি করার পর পরই এম এ বাসিত, জাহিদ খান, আশফাক চৌধুরী জামি, নাজিম চৌধুরী রিঙ্কু প্রমুখের নেতৃত্বে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের ব্যানারে জ্যাকসন হাইটসে বিপ্লব ও সংহতি দিবস এবং তারেক রহমানের জন্মদিন পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন আতা-জনীর নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ছাত্রদলের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’