Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সৌদি আরবে ফেরাউন আমলের লেখার সন্ধান

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: November 9, 2010 | 9:11 PM

ইউএসএনিউজ ডেস্ক: সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাচীন মরুশহর তায়মার কাছে একটি পাহাড়ে ফেরাউনদের আমলের লেখার সন্ধান পাওয়া গেছে। ঊষর বালুময় প্রান্তরে পাহাড়ের গায়ে খোদিত ওই লেখা ও কিছু নিদর্শন আবিষ্কারের পর বিশেষজ্ঞরা বলছেন, কয়েক হাজার বছর আগে অঞ্চলটি ব্যবসা-বাণিজ্যের অন্যতম ক্ষেত্র ছিল।
সম্প্রতি সৌদি আরবের একদল প্রত্নতাত্তি্বক এসব লেখা আবিষ্কার করেন। এতে মিসরের ফেরাউন রামসেস তৃতীয়র নাম পাওয়া গেছে। তিনি খ্রিস্টপূর্ব ১২ শতাব্দীর শাসক ছিলেন। এ ছাড়া সেই সময়ের চলাচলের রাস্তা এবং তায়মায় যাওয়ার নির্দেশনা এসব লেখায় থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে প্যারিসের লুভ মিউজিয়ামে একটি প্রদর্শনীর আয়োজন করে ইসলামপূর্ব সময়ের ওই লেখা ও অন্যান্য নিদর্শন দেখানো হয়। ফরাসি পত্রিকা লা মঁদ জানায়, নিদর্শনগুলো এর আগে কোথাও প্রদর্শিত হয়নি। তবে ইসলাম যুগ শুরু হওয়ার আগের সময়ের ব্যাপারে সৌদি সরকার মোটেও আগ্রহী নয়। সাম্প্রতিক আবিষ্কার নিয়ে সরকারের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। কিছু সৌদি নাগরিক মনে করেন, ইসলাম ছাড়া অন্য যেকোনো ধর্মের নিদর্শন মনে রাখার কিছু নেই; সেগুলো ভুলে যাওয়া উচিত। ২০০৯ সালে দেশটির অন্যতম ধর্মীয় নেতা মোহাম্মদ আল নুজাইমি বলেন, এ ধরনের নিদর্শন ‘মাটিচাপা দেওয়া’ উচিত। তার পরও প্রত্নতাত্তি্বকরা তাঁদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
২০০৮ সালে ইসলামপূর্ব সময়ের প্রাচীন শহর মাদাইন সালেহকে বিশ্ব ঐতিহ্যের শহর হিসেবে ঘোষণা করে ইউনেসকো; যদিও এ ব্যাপারে স্থানীয় অনেকের আপত্তি ছিল।
সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড অ্যান্টিকোয়াটিস কমিশনের ড. আলী ইব্রাহিম আল ঘাব্বান ব্যাবিলন অ্যান্ড বিয়ন্ড ব্লগকে বলেন, সাম্প্রতিক আবিষ্কার সে সময়ের তায়মার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আরো আলো ফেলেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য তায়মা গুরুত্বপূর্ণ নগর ছিল। কেবল মিসর থেকে নয়, মেসোপটেমিয়া ও সিরিয়া থেকেও সেখানে বাণিজ্যের জন্য লোকজন আসত। ঘাব্বানের মতে, আরবের উত্তরাঞ্চলের মধ্যে তায়মা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের শহর ছিল। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV