সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ UN Women এর নির্বাহি বোর্ডের সদস্য নির্বাচিত
শারকে চামান খান: সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ UN Women এর নির্বাহি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশকে UN Women এর সব কটি সদস্য রাষ্ট্র অর্থাৎ ৫৪টি দেশ ভোট দেয়। আজ সকালে জাতিসংঘ সদর দপ্তরে ECOSOC এ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১-২০১২ এ দুই বছরের জন্য বাংলাদেশ UN Women এর নির্বাহি বোর্ডের সদস্য হিসেবে কাজ করবে।
এশীয় অঞ্চল থেকে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, চীন ও জাপানও নির্বাহি বোর্ডের সদস্য পদ লাভ করেছে। বাংলাদেশ এর পে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ এইচ মাহমুদ আলী, এমপি ভোট প্রদান করেন। এসময় তার সঙ্গে মিশনের চার্জ দ্য এ্যাফেয়ারস মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন। সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এমডিজি সামিট এবং ৬৫তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রোপটে অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ ভোট প্রাপ্তি নারীর মতায়নে বাংলাদেশ সরকারের কমিটমেন্ট, বিশ্বসভায় বাংলাদেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা ও অবদান, স্থায়ী মিশনের কার্যকর ও ধারাবাহিক নির্বাচনী প্রচারণা এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ ভোট প্রাপ্তিতে সহায়তা করেছে। উল্লেখ্য, বাংলাদেশ এপর্যন্ত জাতিসংঘের ৩৫টি বিভিন্ন কমিটি/কমিশন/বোর্ড এর সদস্য হিসেবে প্রশংসনীয় কাজ করে চলেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি