Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ১০০ ‘মস্তিষ্ক’ গায়েব

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: December 3, 2014 | 10:34 AM

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রায় ১০০টি মস্তিষ্ক উধাও হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়টির সংগ্রহশালায় যে ১০০টি নমুনা জারের মধ্যে ফরমালডিহাইডের দ্রবণে সংরক্ষিত ছিল, তার প্রায় অর্ধেকই চুরি হয়েছে। চুরি যাওয়া মস্তিষ্কগুলোর মধ্যে কুখ্যাত স্নাইপার চার্লস হুইটম্যানের মস্তিষ্কও রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল হুইটম্যান। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্লক টাওয়ারের গোপন অবস্থান থেকে গুলি করে ১৬ জনকে হত্যা করেছিল হুইটম্যান। হামলায় আহত হয়েছিলেন ৩২ জন। হত্যাযজ্ঞের আগে অস্টিনে নিজের মা ও স্ত্রীকে খুন করেছিল হুইটম্যান। হুইটম্যানকে শটগানের গুলিতে হত্যা করা হয়। মনোবিজ্ঞানের অধ্যাপক লরেন্স করম্যাক ওই সংগ্রহশালার সহযোগী রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। হ্যালোউয়িনে মজা করা বা নিজ বাড়ির শোবার ঘরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী বা অন্যরা হয়তো বেশ কয়েক বছর ধরেই মস্তিষ্কগুলো চুরি করছে বলে ধারণা করছেন তিনি। তবে বিষয়টা ধরা পড়লো এতোদিন পর। ২৮ বছর আগে অস্টিন স্টেট হাসপাতাল মস্তিষ্কের জারগুলো টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্কগুলোর জার থেকে ব্যক্তির পরিচয় শনাক্তকারী তথ্য সরিয়ে ফেলা হয়েছিল, যাতে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। হুইটম্যানের মস্তিষ্কও বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় ছিল বলে মনে করছে কর্তৃপক্ষ। তারা অনেকটাই নিশ্চিত যে, চুরি যাওয়া মস্তিষ্কের মধ্যে শটগানের গুলিতে নিহত হুইটম্যানের মস্তিষ্কও ছিল।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV