ফ্লোরিডায় সন্তান বিক্রি করে গাড়ি কেনার চেষ্টাকালে ৩ জন গ্রেফতার
বাংলাপ্রেস, ফ্লোরিডা থেকেঃ নিজের শিশু সন্তানকে বিক্রি করে গাড়ি কেনার চেষ্টার অভিযোগে ফ্লোরিডায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফ্লোরিডা পুলিশ শিশুটির নানি ও তার বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করেছে।পুলিশের এক সুত্র জানায়, শিশুটি এখন রাষ্ট্রীয় হেফাজতে রয়েছে। পুলিশ সুত্রে আরও জানা যায়, আট সপ্তাহ বয়সী শিশুটি বিক্রির দেনদরবার করেন শিশুটির নানি প্যাট্টি বিগবি (৪৫)। বিগবিকে এ কাজে সহযোগিতা করেন তাঁর বন্ধু লরেন্স ওয়ার্কস (৪২)। বিগবি শিশুটির দাম চেয়েছিলেন ৭৫ হাজার মার্কিন ডলার। পরে ৩০ হাজার ডলারে বিক্রি করতে রাজি হন। বিক্রির অর্থ থেকে শিশুটির মা স্টিফেনি বিগবি ফ্লেমিংকে (২২) নয় হাজার ডলার দেওয়ার কথা ছিল। শিশু বিক্রির অর্থ দিয়ে ফ্লেমিং নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি মামলা চালানোর জন্যও অর্থের প্রয়োজন ছিল ফ্লেমিংয়ের। গত মঙ্গলবার শিশুটির মা ফ্লেমিং গ্রেফতার হয়। বিগবি ও লরেন্সকে গত সপ্তাহে ফ্লোরিডার হলি হিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিগবি ওই শিশুটিকে গত অক্টোবরে তাঁর এক নারী আত্মীয়ের কাছে বিক্রি করার প্রস্তাব দেন। ওই নারীই বিষয়টি পুলিশকে জানান। শিশুটিকে ক্রেতার কাছে হস্তান্তরের সময় ৩০ হাজার ডলারের চেকসহ বিগবি ও ওয়ার্কসকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। তবে ক্রেতাকে আটক করতে পারেনি পুলিশ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








