যুক্তরাষ্ট্রে সিগারেটের প্যাকেটে যুক্ত হচ্ছে ধূমপানবিরোধী ছবি
ইউএসএ নিউজ ডেস্ক: ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ধূমপান মৃত্যু ঘটায়’_এ রকম সতর্কবার্তা সিগারেটের প্যাকেটে সচারচার দেখা যায়। তবে এ বার্তায় ধূমপায়ীরা আদৌ সতর্ক হয় কি না তা স্পষ্ট নয়। বরং দেখা গেছে, বিশ্বে ধূমপানজনিত কারণে প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু ঘটছে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের সতর্ক করতে ভিন্ন একটি পরিকল্পনা করছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে কম্পানিগুলোকে সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপানবিরোধী ছবি ব্যবহার করতে হবে। যদিও অস্ট্রেলিয়া, ব্রাজিল, ব্রিটেন, কানাডাসহ আরো কিছু দেশ অনেক আগেই এ উদ্যোগ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এক বিবৃতিতে জানায়, গত বুধবার তারা জনসাধারণের মতামতের জন্য ৩৬টি ছবি প্রকাশ করেছে। এফডিএ আগামী জুন মাসে বৈজ্ঞানিক ব্যাখ্যা, জনসাধারণের মন্তব্য এবং ১৮ হাজার ব্যক্তির ওপর গবেষণা করে ৯টি ছবিকে বাছাই করবে। মর্গের মৃতদেহ, শ্বাসনালিতে ক্ষরণ, অঙ্েিজন মাস্ক লাগানো দুর্বল রোগী, শার্ট-টাই পরা এক ব্যক্তি হার্টের ব্যথায় কাতরাচ্ছে_এমন বিষয় রয়েছে এফডিএর প্রকাশ করা ছবিগুলোতে। আরেকটি ছবিতে দেখা যায়, একজন সুস্থ ব্যক্তি শার্ট পরে আছেন। শার্টের গায়ে লেখা ‘আমি ছেড়ে দিয়েছি।’ এফডিএ জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা ছাড়া কম্পানিগুলোকে সিগারেট বিক্রি করতে দেওয়া হবে না। পারিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে তামাক সেবনজনিত কারণে প্রতি বছর মারা যায় চার লাখ ৪৩ হাজার মানুষ। সূত্র : বিবিসি।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি