ইন্দোনেশিয়ায় মসজিদ পরিদর্শন করেছেন ওবামা ও মিশেল
|
ইউএসএনিউজ ডেস্ক: জাকার্তার ইশতিকলাল মসজিদ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ভারত থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পর বুধবার তারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ মসজিদ পরিদর্শন করেন। তার আগে মিশেল মুখমণ্ডল বাদে পুরো শরীর ঢাকা পোশাক পরেন।মাথায় পরেন হেডস্কার্ফ। তা মাথা মুড়িয়ে ঘাড়ের কাছ থেকে ঘুরিয়ে নেয়া হয় আরেক পাশের কাঁধে, ইসলামী আদর্শে বিশ্বাসীরা যেমনটি পরেন। সাধারণত মিশেলকে স্কার্ট পরা দেখা গেলেও এবার তিনি পরলেন পুরো পা ঢাকা ট্রাউজার। তার পর বারাক ওবামার সঙ্গে যখন ওই মসজিদে ঢোকেন দু’জনেই পায়ের জুতো খুলে ফেলেন। সেখানে ওই মসজিদের ইমাম ওবামাকে জানান, মসজিদের কাছেই আছে একটি গির্জা। খ্রিস্টানরা যখন বড়দিনের উৎসব পালন করেন তখন তাদের গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা থাকে না। তখন খ্রিস্টানরা তাদের গাড়ি পার্কিং করেন মসজিদের পার্কিং এলাকায়। পরে ওবামা সাংবাদিকদের ওই ইমামের বক্তব্য তুলে ধরে বলেন- এটাই হলো বিভিন্ন ধর্মের সহাবস্থানের উদাহরণ।
|
সর্বশেষ সংবাদ
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন