Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

মিনায় সমবেত লাখো হজযাত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: November 11, 2010 | 10:41 PM

ইউএসএনিউজ ডেস্ক: মক্কার মিনা এখন হজযাত্রীতে ঠাসা। আজকের দিন নিয়ে আর মাত্র দু’দিন পরই শুরু হচ্ছে এবারের হজের আনুষ্ঠানিকতা। আর তার শুরু ঐতিহাসিক মিনা থেকে। তাই হজযাত্রীরা যে যেখানে ছিলেন তারা জমায়েত হয়েছেন, হচ্ছেন মিনায়। সব রোড এসে এখন মিশছে মিনায়। আরব নিউজ এ খবর দিয়ে জানিয়েছে,
১৪শ’ বছর আগে ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল এই শহরেই। এই শহরে দাঁড়িয়েই মহানবী (সা.) ইসলামের খাঁটি ও সহজ বার্তা পৌঁছে দিয়েছিলেন মানুষের মাঝে। তারপর থেকে বিশ্বের কোটি কোটি মানুষ তাঁর অনুসারী। আগামী সোমবার পালিত হবে আরাফাত ময়দানের পর্ব। ওইদিন প্রায় ৩০ লাখ হজযাত্রী আরাফাতের ময়দানে অতিবাহিত করবেন। এবারের পরিবেশ ও আবহাওয়া অন্যবারের থেকে শান্ত। তাপমাত্রাও কম। গতবার আরাফাতের ময়দানে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার তা অনেক নেমে গেছে। বুধবার রাতে মক্কা নগরীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ঘেরা মক্কা নগরীতে এদিন মৃদু বাতাস প্রবাহিত হচ্ছিল। ওদিকে শেষ মুহূর্তে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে নারী, পুরুষ ও শিশুদের নিয়ে প্রতি ৫ মিনিট পর বিমান অবতরণ করছে বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিবেশী আরব দেশগুলো থেকে হজযাত্রীরা এসেছেন বাসে, গাড়িতে করে। অনুমতি নেই এমন ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপয়েন্ট। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দিতে নামানো হয়েছে ২০ হাজার স্বাস্থ্যকর্মীকে। ওদিকে হজ চলাকালে আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বিঘ্নিত করবে না এমন নিশ্চয়তা দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফ। তিনি বলেছেন, আল কায়েদাকে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV