Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ওবামা অ্যাপেক সম্মেলনে যোগ দিতে জাপানে

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: November 13, 2010 | 1:00 AM

এএফপি: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল জাপান পেঁৗছেছেন। এর আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দু’দিনের জি-২০ সম্মেলনে তিনি অংশ নেন।
জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ইয়োকোহামায় আজ অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দু’দিনের এ সম্মেলনে ওবামার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং, জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। গতকাল জাপানের একটি সংবাদপত্রের প্রতিবেদনে অ্যাপেক সম্মেলন নিয়ে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র, চীন ও জাপান বিশ্বের তিনটি অর্থনৈতিক শীর্ষস্থানীয় দেশ। এশিয়াসহ এ তিন দেশের নিরাপত্তা ও উন্নতি নিয়ে সম্মেলনে পারস্পরিক আলোচনা হবে।’
ট্যাগ:
Situs Streaming JAV