Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে আটক

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: January 5, 2015 | 9:19 PM

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গোয়েন্দা পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে বাসায় যাওয়ার সময় অফিসের নিচ থেকে একদল সাদা পোশাকধারী ডিবি পুলিশ একটি সাদা মাইক্রোবাসে করে ইটিভির চেয়ারম্যানকে নিয়ে যায়। ইটিভির চেয়্যারম্যানের গাড়ি চালক বাদল সংবাদ মাধ্যমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানকে নিয়ে পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০/১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে এবং বলে, আপনি কি সালাম ভাই। পরিচয় নিশ্চিত হওয়ার পর গাড়ি থেকে তাকে নামতে বলে। বাদল আরো জানান, চেয়ারম্যান না নামায় তিনি গাড়ি টান দিয়ে নিয়ে যেতে চাইলে একজন চালককে কলার ধরে টেনে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকধারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায়। ওই লোকজনের কাছে ওয়াকিটকি ও রিভলবার ছিল এবং সবাই সাদা পোশাকে থাকলেও একজন ডিবি লেখা কটি পরে ছিল। নয়া দিগন্ত

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি (নম্বর ১৪) দায়ের করেন কানিজ ফাতেমা নামের এক মহিলা।

আবদুস সালাম
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মঙ্গলবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই মামলাতেই আব্দুস সালামকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
এর আগে মঙ্গলবার (০৬ জানুয়ারি) মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘একুশের চোখ’ – এ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়।বাংলানিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ