বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ:নিউইয়র্কে তাৎক্ষণিক প্রতিবাদ, জাতিসংঘের সামনে বিক্ষোভ
এনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে ১২ নভেম্বর রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) নিউইয়র্ক সিটি বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রুকলীনে জাফরান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ১৩ নভেম্বর দুপুরে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ-সমাবেশ, এবং প্রায় একই সময়ে নিউজার্সী, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, বস্টন, পেনসিলভেনিয়া এবং টেক্সাসে বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এ সময় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বৈরাচারি কায়দায় বেগম জিয়াকে তাঁর স্বামীর স্তৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করার পরিণতি ভয়াবহ হবে। তারা আরো হুমকি দেন যে, মতা চিরস্থায়ী নয়, তাই বিএনপি যখন মতায় আসবে তখন ধানমন্ডির সুধাসদনকে জিয়া ভবন করা হবে। গণভবন দখলের জন্যে আজকের প্রধানমন্ত্রীকে বিচারে সোপর্দ করা হবে। সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিত্বে তাৎণিক এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা এবং সম্মানীত অতিথি ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, চারদলীয় জোট নেতা মনিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, রাফেল তালুকদার প্রমুখ । যুবদল কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সহ-সম্পাদক এম এ বাতিন এক বিবৃতিতে জাতিসংঘের সামনের বিক্ষোভ সমাবেশকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করার জন্যে যুব সমাজের প্রতি আহবান জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি