Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করার প্রতিবাদে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: November 15, 2010 | 2:53 PM

নিউজ ওয়ার্ল্ড :বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের উদ্যোগে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিক্ষোভ ও তাৎক্ষনিক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে বাংলাদেশ কন্সুলেট ও জ্যাকসন হাইটসে দুটো বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন নেতা কর্মীরা। আগামীকাল রোববার বাংলাদেশী অধ্যুষিত ব্র�কলীনে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু।

 

 বাংলাদেশ কন্সুলেট ও জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন, জিল্লুর রহমান জিল্লু, ইলিয়াস মাস্টার, বেলাল মাহমুদ, আলহাজ্ব সুলাইমান ভুইয়া, আরিফুল জহক আরিফ, জসীম ভুইয়া,রফিকুল ইসলাম চৌধুরী ডলার,আনোয়ারুল ইসলাম, মিল্টন ভুইয়া, মোহাম্মদ হেলাল উদ্দীন, শাহানা খানম, রফিকুল মাওলা,কাজী আজম, যুবদল নেতা আশরাফুল ইসলাম ঠাকুর, আবু সাইদ আহমদ, সানাউল্লা বাবুল, ওমর ফারুক, আমানত হোসেন আমান,গিয়াস উদ্দীন, এডভোকেট মোহাম্মদ আলী, জাহেদুর রহমান, মোশাররফ হোসেন, রেজাউল হক, হোসেন মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এখন মানবাধিকার লংঘনের এক ভয়াবহ জনপদ। সরকার গঠনের পর বিরোধীদের নির্মূল করতে এহেন কূটচাল নেই যা আওয়ামী লীগ অনুসরন করে নাই। এরই অংশ হিসেবে ঈদের প্রাক্কালে সাবেক প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে তার বাড়ী থেকে উচ্ছেদ করা হলো। বক্তারা বলেন, সরকারের এসব অন্যায় অত্যাচারকে বিনা চ্যালেঞ্জে যেতে দেয়া হবে না। এজন্য অচিরেই হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে বিষয়টি তারা তুলে ধরা হবে। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে পৃথক একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের সামনে। সেখানে বিক্ষোভে অংশ নেন, বিএনপি নেতা গিয়াস আহমদ,,মোস্তফা কামাল পাশা বাবুল, হযরত আলী, আখতার হোসেন বাদল, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এদিকে নিউজার্সী বিএনপির উদ্যোগে পেটারসনে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউজার্সী বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী। এতে বক্তব্য রাখেন আলাওল খন্দকার, আবুল হোসেন সুরমান প্রমুখ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV