Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তুষারপাতের পর নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: January 29, 2015 | 9:28 AM

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক: টানা তুষারপাতের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গর্জন অনুযায়ী বর্ষন হয়নি। প্রায় তিন ফুট বরফের নীচে জনপদ চাপা পড়বে, রেকর্ড সৃষ্টিকারী দুর্যোগের পূর্বাভাস দেয়া হয়েছিল। গত সোমবার সকাল থেকে থেমে থেমে তুষারপাত শুরু হয়। নিউইয়র্ক সহ আশেপাশের রাজ্যগুলোতে জরুরী অবস্থা জারী করা হয়েছিল। নাগরিকদের দুর্যোগ মোকাবেলার জন্য ঘরে থাকার পরামর্শ দেয়া হয়। গন পরিবহন বন্ধ করে লোকজনের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল। মঙ্গলবার বিকেল পর্যন্ত নিউজার্সি বা নিউইয়র্কের কোথাও দুর্যোগের মত তুষারপাত হয়নি। এ নিয়ে এখন হাসাহাসি চলছে। আবহাওয়ার পূর্বাভাস যারা দিয়েছিলেন, তারা মুখ ভারী করে দু:খ প্রকাশ করছেন। যারা সব কিছু বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, তারা বলছেন, দুর্যোগের পূর্বাভাস পেলে সর্বোচ্ছ সতর্কতা নিতে হয়। পরে দু:খ পাওয়ার চেয়ে নিরাপদ থাকার প্রস্তুতী নেয়াটাই উত্তম বলে তারা মন্তব্য করছেন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিউইয়কর্- নিউজার্সিতে সবচেয়ে বেশী তুষারপাত হওয়ার কথা ছিল।মঙ্গলবার দুপুর পর্যন্ত এ দুটি রাজ্যেও কোথাও এক ফুটের বেশী বরফের স্তুপ দেখা যায়নি। নিউইয়র্ক থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত সড়ক মহাসড়ক ছির জনশূন্য। মঙ্গলবার দুপুরের মধ্যেই চলাচলের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়।লোকজনের ঘরে থাকার প্রস্তুতী থাকায় সড়ক জনপদ ছিল জনশূন্য।দোকান পাঠ বন্ধ থাকার আগাম ঘোষনা থাকায় নগর কেন্দ্রেও কোন কোলাহল দেখা যায়নি। শিক্ষা প্রতষ্টিানে আগাম ছুটির ঘোষনা দেয়ায় স্কুল বিমুখ শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল আনন্দের। ভিডিও গেম আর টিভির সামনে বসেই তাদের দিনটি কেটেছে।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে ধেয়ে আসা তুষার ঝড় শেষ মুহূর্তে দুর্বল হয়ে গতি পরিবর্তন করেছে বলে বলা হচ্ছে। নিউইয়র্ক, নিউজার্সিকে পাশ কাটিয়ে কানেকটিকাট,ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের দিকে তুষারপাতের পরিমান বেশী হয়েছে।জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসার ঘোষনা দিয়ে নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও বলেছেন,জন নিরাপত্তার জন্য সর্বোচ্ছ পূর্ব সতর্কতা নেয়া হয়েছিল।তিনি বলেন,পরিস্থিতি এখন দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে।কানেকটিকাটের গভর্ণর ড্যান মলয় সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলেন,পূর্বাভাস অনেকটাই অতিরঞ্জিত ছিল।নিউজার্সির গভর্ণর ক্রিস ক্রিস্টি দুর্যোগ দুর্বিপাক নিয়ে সংবাদ মাধ্যমের আগাম অতী প্রচারের সমালোচনা করেন।
জাতীয় আবহাওয়া বিভাগের নিউজার্সি অফিসে কর্মরত বিশেষজ্ঞ গ্যারী এসজাতস্কি বলেছেন,আমাদের দেয়া পূর্বাভাসের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি বলেন,আমি দু:খ প্রকাশ করছি।আবহাওয়াবিদরা বলছেন,পূর্বাভাস দেয়ার জন্য তারা প্রযুক্তিগত তিনটি মডিউল অনুসরন করেন।এর মধ্যে দুইটির প্রযুক্তিগত পূর্বভাসে রেকর্ড পরিমান তুষারপাতের পূর্বাভাস দেয়া হচ্ছিল।নিকট অতীতের অভিজ্ঞতা থেকে আবহাওয়াবিদরা সতর্কীকরন নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি।রেডিও টেলিভিশনে আবহাওয়াবিদরা এখন তাদের অবস্থান ব্যাখ্যা করছেন গুরুত্ব সহকারে।
নগর জনপদে সোমবার রাত থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।সড়ক জনপদ ফাঁকা থাকায় পরিচ্ছন্ন কর্মিদের কোন বেগ পেতে হয়নি।বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় লাইন পড়ে বিদ্যুত বিচ্ছিন্ন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে বিদ্যুত সরবরাহকারীরা জানিয়েছে।তাপমাত্রা দ্রুত নীচে নামছে।তুলার মত বরফের আচ্ছাদন শক্ত হয়ে উঠার আগেই লোকজন বাড়ির প্রবেশ পথ,সংলগ্ন এলাকা পরিচ্ছন্নতায় নেমে পড়েছেন।নিজ নিজ ঘর, ব্যাবসা প্রতিষ্টানের সংলগ্ন এলাকা নিজেদেরই পরিচ্ছন্ন না করলে জরিবানা গুনতে হবে। ফলে মঙ্গলবার দিন ভর দেখা গেছে নাগরিকদের পরিচ্ছন্ন অভিযান ।
বাড়ির আঙ্গিনায় জমে থাকা বরফ দিয়ে “বরফ মানব“ বানানোর খেলায় মেতে উঠে শিশু কিশোররা।নিউজার্সিতে দেখা গেলো একাই বরফ মানবের মুর্তি তৈরী করে সাফল্যের হাত নাড়ছে কিশোর ব্রায়ান। পাশের বাড়ির আঙ্গিনায় বাংলাদেশী চারজন- প্রমিত, নিশাত, আসেফ এবং ইশর। ব্যাস্ত “ বাংলা বরফ মানব“ তৈরীতে।বরফ দিয়ে তৈরী মানব মূর্তিকে লুঙ্গি পরিয়ে তারা প্রতিবেশী এবং পথচারীদের দেখাচ্ছে বাংলা বরফ মানব (¯েœা ম্যান)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV