Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

হতাশা কাটাতে টিভি?

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: February 2, 2015 | 10:38 AM

ফারজানা হালিম : কোনো কিছুর ভালো দিক যেমন আছে, তেমনি আছে খারাপ দিকও। টেলিভিশনে নানা অনুষ্ঠান দেখার ব্যাপারেও কথাটা সত্যি। দিনে-রাতে আমরা যে টেলিভিশন দেখি তা কি কেবল বিনোদনের জন্য, না কি তার পেছনে অন্য কারণও রয়েছে?
এ নিয়ে বাংলাদেশে তেমন গবেষণা না হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, অতিমাত্রায় হতাশাগ্রস্ত এবং একাকিত্বের সমস্যায় জর্জরিত মানুষ সাধারণত একনাগাড়ে অনেকক্ষণ টেলিভিশন দেখতে অভ্যস্ত। পুয়ের্তো রিকোয় সম্প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

গবেষকেরা বলছেন, আমাদের মন সাধারণত হতাশা কিংবা একাকিত্ব থেকে সাময়িক মুক্তির জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকে। পরিণামে দেখা যায়, কেউ কেউ মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করছে অথবা কম্পিউটারে একটানা ভিডিও গেমস নিয়ে সময় কাটাচ্ছে, এমনকি কেউ কেউ খাওয়াদাওয়ায় ব্যস্ত রাখছে নিজেকে!
তবে কেবল হতাশা কাটানোর জন্য টেলিভিশনকে মাধ্যম হিসেবে বেছে নেওয়ার প্রবণতা

বাংলাদেশে খুব বেশি দেখা না গেলেও ইদানীং যেন টিভিতে আসক্ত লোকজনের সংখ্যা একটু বেড়েছে। এমন তথ্যই জানালেন বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দেশে অল্পবয়সী কিশোর-কিশোরী এবং চলিশোর্ধ্ব নারী-পুরুষদের মধ্যে টেলিভিশনের প্রতি আসক্তি সবচেয়ে বেশি লক্ষণীয়। আর তরুণেরা অনেক বেশি আসক্ত এখন ইন্টারনেটে। হতাশাকে সাময়িকভাবে দূরে রাখতে এসব মাধ্যমের সঙ্গে অভ্যাসবশত তারা এটাই জড়িয়ে পড়ে যে তা মোড় নিয়ে নেয় ভিন্ন রকমের মানসিক সমস্যায়।’

এটা সত্যি, আমরা সবাই যে কেবল মানসিক অশান্তি কিংবা একাকিত্ব দূর করার জন্যই টেলিভিশন দেখি, তা ঠিক নয়। তবে অভ্যাসটা নেতিবাচক হয়ে যায় তখনই, যখন তা আসক্তিতে রূপ নেয়। আর অজান্তেই আমরা কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশনের সামনে বসেই কাটিয়ে দিই।
গবেষণায় দেখা গেছে, যারা দিনে এক ঘণ্টা বা আরও কম সময় টেলিভিশন দেখে; তাদের তুলনায় যারা তিন ঘণ্টা বা আরও বেশি সময় ধরে টেলিভিশন দেখে, তাদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ বেশি। এ ছাড়া একটানা টিভি দেখার ফলে শারীরিক নানা সমস্যার মুখোমুখি তো হতেই হয়। যেমন: স্থূলতা।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, একনাগাড়ে অনেকক্ষণ টিভি দেখে অভ্যস্ত মানুষেরা একপর্যায়ে বুঝতে পারে, ব্যাপারটা ক্ষতিকর। এ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত। কিন্তু তবু তারা অভ্যাসটা ছাড়তে পারে না। তারা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখেও কখনো কখনো টিভিতে নিমগ্ন হয়ে পড়ে। এতে আশপাশের অনেকের সঙ্গে সাধারণ সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মাত্রাতিরিক্ত টিভি দেখার প্রভাবে আমাদের চিন্তা-চেতনা ও আচরণেও অনেক নেতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। এর কারণ কী? দিনের অধিকাংশ সময় আপনি টিভিতে যা দেখছেন এবং ভাবছেন, তারই তো প্রভাব পড়ে আপনার দৈনন্দিন জীবনে।
তাই বলে টিভি দেখা একদম বাদ দিয়ে দিতে হবে, এমন নয়। হেলাল উদ্দীন আহমেদ বলছেন, আসক্ত না হয়ে নিজেকে শুধরে নিন। হতাশা আর একাকিত্ব কাটানোর সাময়িক অজুহাত হিসেবে ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশন কিংবা ইন্টারনেটে সময় নষ্ট করা মানে হতাশার দিকে নিজেকে আরও গভীরভাবে ঠেলে দেওয়া।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ