Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের গায়েবানা জানাজা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: February 3, 2015 | 2:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভঅরসিটি প্লাজায় স্থানীয় সময় ১ ফেব্রুয়ারী বোরবার বাদ মাগরিব এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। মাওলানা কাজী কাইয়ুম এই জানাজার নামাজে ইমামতি করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. দিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে জানাযায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী শরীক হন।
জানাজা শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. দিদ্দিকুর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। মানুষ পুড়িয়ে মারছে। তিনি বলেন, খালেদা জিয়ার নিজের এবং তার ছেলেদের কোনো শিক্ষা নেই বিধায় দেশের ১৬ লাখ শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার বেদনা তিনি বুঝতে সক্ষম হননি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দেশে বর্তমান রাজনৈতিক সহিংসতার জন্য জাতির কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জোটের হরতাল-অবরোধের কারণে দেশে যে সংিসতা চলছে তার দায় নিতে পারেনা লাখ লাখ এসএসসি পরীক্ষার্থী। হরতাল-অবরোধ দিয়ে, কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণে বাধা দিয়ে বিএনপি যে অপরাধ করছে জাতি তা ক্ষমা করবে না।
জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামসুদ্দিন আজাদ ও লুৎফুল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, সাবেক ছাত্রনেতা কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রব খান জামাল, প্রচার সম্পাদক গণেশ কীর্তনীয়া, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান, হোসেন সোহেল রানা, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুগ্ম সম্পাদক রহীমুজ্জামান সুমন, ম্যানহাটান যুবলীগের সভাপতি মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাখাওয়াত বিশ্বাস, দরুদ মিয়া রনেল, আব্দুল হামিদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV