Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির ফল প্রকাশ: সাফল্যের ধারাবাহিকতায় মামুন’স টিউটোরিয়াল

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: March 6, 2015 | 7:11 AM

 

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড্ হাইস্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৫ই মার্চ। ইতোমধ্যে ছাত্র-ছাত্রীরা তাদের ফলাফল হাতে পেতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায় প্রতি বছরের ন্যায় এবারও মামুন’স টিউটোরিয়াল থেকে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে মামুন’স টিউটোরিয়াল থেকে অংশগ্রহনকারী যে সব ছাত্র-ছাত্রী তাদের ফলাফল হাতে পেয়েছে তারা বৈরি আবহাওয়া উপেক্ষা করে গতকাল বিকালে ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়াল কার্যালয়ে এসো জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি মিষ্টিমুখ করেছে। তারা প্রত্যেকেই এই সাফল্যে ভীষণ খুশি। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর অধ্যাবসায়ের ফল পেয়ে অভিভাবকবৃন্দ ও মামুন’স টিউটোরিয়াল কর্তৃপক্ষও গর্বিত। কাঙ্খিত ফলাফলে কেউ কেউ আবেগ ধরে রাখতে পারেননি। এপ্রসঙ্গে সিটি কলেজে চান্স পাওয়া রাফি চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক সুফিয়ান চৌধুরী ও মাতা মিসেস চৌধুরী তাঁদের সন্তানের ফলাফলে আপ্লুত কন্ঠে নিজের অনুভূতির কথা জানান। তিনি সন্তানের এরূপ সাফল্যের জন্য পারিবারিক সার্বক্ষণিক যতেœর পাশাপাশি মামুন’স টিউটোরিয়ালের স্পেশাল কেয়ারের কথা অকপটে স্বীকার করেন। তাঁরা ভবিষ্যতে তাঁদের সন্তানকে ডাক্তারী পড়ানোর ইচ্ছা পোষণ করেন এবং সকলের দোয়া চান। ব্রঙ্কস সায়েন্সে চান্স পাওয়া আর এক ছাত্রী সামিহা জামানের মা সৈয়দা জাকিয়া জামান সন্তানের ফলাফলে উচ্ছ্বসিত কন্ঠে বলেন, তাঁর সন্তান যেন ভবিষ্যতে আরও ভাল ফলাফলের মাধ্যমে ভাল কিছু করে সমাজ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে। ব্রঙ্কস সায়েন্সে চান্স পাওয়া বিশিষ্ট সমাজসেবক নজরুল হক ও সিমিন হকের কন্যা ফিজা ফজিলাতুন ভবিষ্যতে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষন করে এবং সবার দোয়া চায়। অনুষ্ঠানে আগত অন্যান্য শিক্ষার্থীদের পিতামাতা ও অভিভাবকবৃন্দও উচ্ছ্বসিত কন্ঠে আনন্দ প্রকাশের পাশাপাশি নিজ নিজ সন্তানরা যেন ভবিষ্যতে ভাল ফলাফলের মাধ্যমে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের কাজে নিজেদের নিয়োজিত করতে পারে তার জন্য সকলের দোয়া চান। সাফল্য পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় তারাও প্রাপ্ত ফলাফলে ভীষণ খুশি এবং তারা ভবিষ্যতে আরও ভাল ফলাফলের মাধ্যমে ডাক্তার, গবেষক, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে ইচ্ছুক।
অন্যান্য বছরের তুলনায় এবছর সাফল্যের হার আরও বৃদ্ধি পাবে বলে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন আশাবাদী। তিনিও আগত ছাত্র-ছাত্রীসহ সকলকে দোয়া ও আশির্বাদ করেন। আর তাদেরকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও কঠোর পরিশ্রম ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন এবং ভবিষ্যতে যে কোন পরামর্শের জন্য তাঁর সাথে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV