Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১১

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: March 12, 2015 | 2:06 PM

মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির নৌবাহিনীর ৭ সদস্য ও ৪ ক্রুসহ ১১ আরোহী নিখোঁজ রয়েছেন। আরোহীদের সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এগলিন নামে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির কাছে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ হয়। এ সময় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা অঞ্চল। তবে সে কারণেই দুর্ঘটনা ঘটেছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমান ঘাঁটির মুখপাত্র অ্যান্ডি বুরল্যান্ড বলেছেন, রাত ২টার দিকে উদ্ধারকারী দলগুলোর সদস্যরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছেন। তবে আরোহীদের ভাগ্যে কি ঘটেছে, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV