প্রিন্স উইলিয়ামের নতুন চাকরি…
পিতা প্রিন্স চার্লসের পর বৃটিশ রাজ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম (৩২) আজ তার নতুন চাকরিতে যোগদান করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সের পাইলটের দায়িত্ব পালন করবেন তিনি। প্রিন্স উইলিয়ামের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। তবে যোগদানের দিনই হেলিকপ্টার বা বিমান আকাশে ওড়াতে হচ্ছে না তাকে। এ বছরের শেষদিকে উদ্ধার অভিযানের সময় বিমান চালনা শুরু করবেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। লন্ডনে অবস্থিত কেনসিংটন রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, বন্ড এয়ার সার্ভিসেসের চাকরিজীবী হিসেবে আজ কাজ শুরু করেছেন ডিউক অব ক্যামব্রিজ। এতে আরও বলা হয়েছে, গ্রীষ্মে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য পাইলটের দায়িত্ব পালনের আগে সুনির্দিষ্ট দায়িত্বের জন্য বিশেষ প্রশিক্ষণ নেবেন তিনি। রাজপ্রাসাদের ওই বিবৃতিতে বলা হয়, ডিউকের প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবহার করা হবে ফ্লাইট সিমিউলেইটর। বিমানের অভ্যন্তরে বসেও প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। গত বছরের আগস্টে উইলিয়ামের নতুন চাকরির ঘোষণা দেয় কেনসিংটন প্রাসাদ। পূর্ব ইংল্যান্ডের ক্যামব্রিজ বিমানবন্দরে তিনি কাজ করবেন। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে হার্ট অ্যাটাক পর্যন্ত যে কোন ধরনের জরুরি স্বাস্থ্য-সেবায় বিমান বা হেলিকপ্টার নিয়ে ছুটে যাবেন তিনি। মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের