আগের দেয়া অঙ্গীকার পালন করতে চাই: ওবামা
বাংলাপ্রেস: বিদেশ সফর শেষে প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার ওয়াশিংটনে পৌঁছেই সাংবাদিকদের বলেন, আগে দেওয়া নিজের অঙ্গীকার পালনে তিনি আরও অনেক বেশি সচেষ্ট হবেন। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণক্ষমতা চলে গেছে বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতাদের হাতে।এ অবস্থায় তিনি সরকারের সব কাজে �না� বলার নীতি থেকে রিপাবলিকানদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়ের বিষয়টি মেনে নিয়ে ওবামা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যেসব বিষয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন, দ্বিগুণ জোরালো প্রচেষ্টায় তিনি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন।এ ক্ষেত্রে তিনি রিপাবলিকানদের সহযোগিতা কামনা করেন।
তিনি তাঁদের শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার মনোভাব বর্জন করারও আহ্বান জানান। আগামী বৃহস্পতিবার নতুন স্পিকার জন বোয়েহ্নারের সঞ্চালনায় অনুষ্ঠেয় প্রতিনিধি পরিষদে ওবামার যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তাঁকে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের তোপের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। সেখানে রিপাবলিকান সদস্যরা তাঁর বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলেও মনে করা হচ্ছে। সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেন, তিনি যাই করুন না কেন, তার বিরোধিতা করাকে রিপাবলিকানরা রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছেন। তবে যেহেতু তাঁরা সরকারের অংশীদার সে হিসেবে তাঁদের সহযোগীর ভূমিকায় আসা উচিত। ওবামা বলেন, তাঁর প্রত্যাশা বিরোধীরা তাঁর গঠনমূলক কাজে বাধা না দিয়ে বরং সহযোগিতা করবেন। ওবামা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমল থেকে চলতি বছরের শেষ নাগাদ যে শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে রিপাবলিকানদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছে। রিপাবলিকানরা একটি নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক হ্রাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে তা স্থায়ীভাবে করার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, এটি করা না হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তবে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ ধরনের ছাড় দিতে সমর্থ নয়। এটা করা হলে বাজেট ঘাটতির পরিমাণ বেড়ে যাবে।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন