Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী মিডিয়া গুরুত্বপূর্ণ : জাতিসংঘের কমিউনিকেশনস এন্ড পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারী জেনারেল

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: April 28, 2015 | 11:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটির ৩৭তম সেশন উদ্বোধনী সভায় জাতিসংঘের কমিউনিকেশনস এন্ড পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারী জেনারেল ক্রিস্টিনা গায়াচ বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী মিডিয়া গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটির ৩৭তম সেশন ২৭ এপ্রিল জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে। দুই সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধনী সভার শুরুতে নেপালে ভয়াবহ ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে মানুষ হতাহত হওয়ার খবরে শোক প্রকাশ করা হয়। নিহতদের স্মরণে সভায় উপস্থিত জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পাবলিক ইনফরমেশন নীতি ও কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে ১৯৭৮ সালে এই “কমিটি অন ইনফরমেশন” গঠিত হয়। এর আওতায় প্রতি দুই বছরের জন্য কমিটির কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।
উদ্বোধনী সভায় জাতিসংঘের কমিউনিকেশনস এন্ড পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারী জেনারেল ক্রিস্টিনা গায়াচ ঐতিহ্যগত মাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাতিসংঘের কর্মকা- তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বিশ্বব্যাপী উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতে শক্তিশালী মিডিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিকেলের সভায় জাতিসংঘের ৭০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে জাতিসংঘের প্রচারণার বিস্তারিত বিষয় তুলে ধরা হয়। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে একটি লগো তৈরি করা হয়েছে। একটি পৃথক ওয়েবসাইট খোলা হয়েছে। যেখানে এই উদযাপনের সঠিক তথ্য নিয়মিত আপলোড করা হচ্ছে। ৭০তম বর্ষপূর্তির প্রতিপাদ্য হচ্ছে, “দৃঢ় জাতিসংঘ, উন্নততর বিশ্ব”।
সভায় এই বর্ষপূর্তি উৎসবের সার্বিক প্রচার নিশ্চিতে করণীয় নির্ধারণে সদস্য দেশগুলো বিভিন্ন মতামত দেন।
সদস্যরা জাতিসংঘের উন্নয়নমূলক কর্মকা- তথা বিশ্বের অগ্রযাত্রার তথ্য উন্নয়নশীল বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে  পোঁছানোর লক্ষ্যে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ