মোবাইলে ভালো ছবি তোলার ৫ টি কার্যকরী টিপস
কত চেষ্টা করছেন, তবুও মোবাইলে ছবি তুলতে গেলে সব গডবড়। কখনও ব্লার তো কখনও আউট অফ ফোকাস। অথচ বন্ধুদের মোবাইলে ছবি তোলা দেখে হিংসেতে গা জ্বলে যাচ্ছে! আর গা জ্বালিয়ে কাজ নেই। এ বার নিজেই ছবি তুলে তাক লাগিয়ে দিন। কী ভাবে? হদিস দিচ্ছি আমরা। ১) হাত ঠিক রাখুন: ছবি তোলার সময় হাত স্টেডি রাখা ভীষণ জরুরি। না হলে ছবি ব্লার হতে বাধ্য। অনেক সময় টাচ স্ক্রিনে শাটারে ক্লিক করার সময়ও সামান্য হাত কেঁপেও একটা বালো ছবি খারাপ করতে পারে। তাই ফোন হাত নিয়ে কনুই দু’টো শরীরের সঙ্গে লাগিয়ে রাখুন। এতে হাত বেশ স্টেডি থাকে। ছবি তোলার সময় প্রথম প্রথম টাইমার সেট করে তুলতে পারেন, যাতে স্ক্রিনে টাচ করে ক্লিক না করতে হয়। এতে মোশন ব্লার হওয়া বেশ খানিকটা কমে যাবে। এ ছাড়াও অ্যান্ড্রয়েড বা iOS স্টোরে বেশ কিছু অ্যাপ রয়েছে যা দিয়ে মোশন ব্লার কমানো যায়। ২) লেন্সের দিকে তাকান: যতই চেষ্টা করছেন, ছবি তোলার সময় কিছু অবাঞ্ছিত দাগ চলেই আসছে। এক বার বালো করে ক্যামেরার লেন্সের দিকে তাকান। অনেক সময় ব্যাক কভারের ফাঁকা থেকে ধুলো ঢুকে লেন্সের সামনে জমে যায়। ওঠা পরিষ্কার করা প্রয়োজন। তবে দেখবেন। বেশি জোরে ঘষতে গিয়ে লেন্সের কাঁচে দাগ ফেলবেন না যেন। ৩) ফোকাস ঠিক রাখুন: অনেক সময় একটা ভালো ছবি ফোকাস সরে যাওয়ার কারণে সাবজেক্ট পরিষ্কার করে ফুটিয়ে তুলতে পারে না। প্রথমেই ক্যামেরার সেটিংসে গিয়ে দেখুন অটোফোকাস অপশন রয়েছে কিনা। তা হলে সেটা অন করুন। এখনকার বেশিরভাগ মোবাইলে স্ক্রিনে চাট করে ফোকাস সরানোর অশন থাকে, ফলে যার ছবি তুলতে চাইছেন, ফোকাস সে দিকে রাখুন। যে অ্যাঙ্গেল থেকে চুলবেন, সে অনুযায়ী ফোকাস পাল্টে নিতে হবে। ৪) লাইট, ক্যামেরা, অ্যাকশন: যে কোনও ছবির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল আলো। কখনও লক্ষ্য করে দেখবেন, দু’জন একই বিষয়ের ছবি তুলছেন, কিন্তু আলোর পার্থক্যে ছবি ভালো-খারাপ হয়ে যাচ্ছে। কম আলোয় ছবি তুললে সাধারণত তাতে শার্পনেসের অভাব থাকে। সে সময় ‘নাইট মোড’ অন করে দেখতে পারেন। তাতে কিছু ভালো ফল দেয়। সরাসরি আলোর দিকে লেন্স রাখলেও ছবি কালো আসবে। আলো যে দিক থেকে আসছে, তার উল্টো দিকে মুখ করে ছবি তুলুন। এটা শার্প ছবি তুলতে সাহায্য করবে। ৫) টাচ-আপ: এই অপশন সবার হাতেই রয়েছে। শুধু অ্যাপ ডাউনলোড করার অপেক্ষা। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য প্রচুর থার্ড পার্টি অ্যাপ রয়েছে যা দিয়ে ছবি এডিট করা যায়। তবে এডিট করা বা শার্পনেস বাড়ানোর আগে খেয়াল রাখুন, ফুল রেজোলিউশনে ছবি কেমন আসছে। যদি সে ছবি ঠিক না আসে, তবে শার্পনেট বাড়ালেও তা বেশ ভালোই বোঝা যাবে। কালের কণ্ঠ অনলাইন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি