“নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার এবং এর সফল বাস্তবায়ন, জাতিসংঘে বাংলাদেশের ধনাত্মক ভাবমূর্তি তৈরি করেছে: ড. মোমেন
শারকে চামান খান: “নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার এবং বিভিন্ন ক্ষেত্রে এর সফল বাস্তবায়ন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশের জন্য এক ধনাত্মক ভাবমূর্তি তৈরি করেছে। এরই প্রকাশ ঘটেছে জাতিসংঘের বিভিন্ন কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বাংলাদেশের জয়লাভের মাধ্যমে”, বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন।
তিনি গতকাল সকালে স্থায়ী মিশনের সভাকক্ষে বস্টনের ফ্রেমিংহাম স্টেট কলেজের একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে একথা বলেন। ফ্রেমিংহাম স্টেট কলেজের তথ্য প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসা প্রশাসন এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ার পার্সনত্রয়ের নেতৃত্বে কলেজের ১৬ জন শিক্ষার্থী জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশের কর্মকান্ড সম্পর্কে জানতে বাংলাদেশ স্থায়ী মিশনে আসেন। জাতিসংঘের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করে ড. মোমেন তাদের সামনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকান্ড ও অর্জন তুলে ধরেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশের সাফল্য, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত সমস্যার ইস্যুতে বাংলাদেশের সক্রিয়
অংশগ্রহণ কিংবা জাতিসংঘের বিভিন্ন কমিটির নির্বাচনে বাংলাদেশের জয়লাভের বিস্তারিত বিবরণ শুনে প্রতিনিধি দল বাংলাদেশ সম্পর্কে একটি পরিস্কার ধারণা লাভ করেন। এরপর স্থায়ী প্রতিনিধি প্রশ্নোত্তর পর্বে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ড. মোমেনের সাথে এসময় ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘ সনদের মূল ধারাগুলোর সাথে এ্যাকাডেমিকদের সম্পৃক্ত করতে আজ জাতিসংঘে একই সময়ে মহাসচিব বান কি মুন উদ্বোধন করেন ‘United Nations Academic Impact’ কর্মসূচি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি