নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ফ্রি ইফতার বিতরণ
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ডাউন টাউন এলাকার ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করেছে। ধর্মীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন গত শুক্রবার শুরু করে তাদের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি। ইফতারের পূর্ব মুহূর্তে এসোসিয়েশনের পক্ষ থেকে ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকায় ব্যবসায়ীদের দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ করে সংগঠনটি। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদল, সাধারণ সম্পাদ মোঃ রিয়াজুল কাদির লস্কর মিঠু, সিনিয়ার সহ-সভাপতি এম আজিজ হিরু, সহ-সভাপতি মোঃ সামসুল আলম খান ও সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইফতার কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন রানা, সাংস্কৃতিক সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ হানিফ, প্রচার সম্পাদক স্বপন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কামাল, সদস্য সাইফুর রহমান সুমন, শিপন, আরিফুর রহমান আরিফ, মোঃ লিটন, সুমন মোহাম্মদ, মির্জা হাসান সুমন, মোঃ মিজানুর রহমান মিজান, মোবারক, মাহবুব লিংকনসহ অন্যান্য কর্মকর্তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে ট্রলিতে করে ইফতারির বক্স নিয়ে ছুটে যান দোকানে দোকানে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাউন টাউন এলাকার বিভিন্ন মার্কেটে তিন শতাধিক ইফতারির বক্স দোকানি-কর্মচারীদের হাতে হাতে পৌঁছিয়ে দেন তারা। বক্সে ছিলো নানা আইটেমের মজাদার ইফতারি।
এদিকে, ইফতার বিতরণ শেষে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে ইফতার পার্টি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদলের সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদ রিয়াজুল কাদের লস্কর মিঠুর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট এম কায়্যুম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতি তরিকুল হোসেন বাদল বলেন, প্রায় বার বছর ধরে ডাউট টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন রমজান মাসে প্রত্যেক শুক্রবার এসোসিয়েশনের সদস্যদের মাঝে ইফতার বিতরন করে আসছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, এখানকার বাংলাদেশি ব্যবসায়ী ভাই-বোনেরা একটি পরিবারের মতো। আমেরিকাতে বাঙালি ব্যবসায়ীদের মধ্যে দোকানে দোকানে গিয়ে ফ্রি ইফতার বিতরণের কাজটি তারাই প্রথম শুরু করেন। ২০০২ সাল থেকে প্রতি রমজানে প্রত্যেক শুক্রবার তারা নিয়মিত ইফতার বিতরণ করে আসছেন। তিনি জানান, ডাউন টাউন ম্যানহাটানে তাদের সদস্য ছাড়াও অন্যান্য মুসলমান ব্যবসায়ীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
তরিকুল হোসেন বাদল জানান, পর্যটকদের শপিংয়ের জন্য আকর্ষণীয় ব্যবসা কেন্দ্র হচ্ছে চায়না টাউন খ্যাত ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটগুলো। এখানে বাংলাদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের মোট সদস্য সংখ্যা তিন শতাধিক। ্তিনি জানান, এখানকার কাস্টমাররা ভিন দেশী। ইফতারের পূর্ব মুহূর্তেও ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে হয় বেচাকেনা নিয়ে। সেজন্য কাস্টমার বিদায় করে ইফতার সংগ্রহ করা অনেকের জন্য সমস্যা হয়। এছাড়া সকল ব্যবসায়ীর এক সাথে বসে ইফতার করাও সম্ভব হয়ে ওঠে না। তাই অন্তত সপ্তাহে একদিন তারা তাদের ব্যবসায়ীদের জন্য এ আয়োজনটি করছেন। ইফতার বিতরণের মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাধরণ সম্পাদ রিয়াজুল কাদের লস্কর মিঠু বলেন, কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে একটি মসজিদ চালু করা হয়েছে যেখানে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করা হয়। ভবিষ্যতে আরো এ ধরনের সমাজসেবামূলক কর্মকা- চালিয়া যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বক্তারা বলেন, ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ইফতার বিতরণ কর্মসূচি প্রবাসে ইসলামি ও বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করছে। এধরনের কার্যক্রমের মাধ্যমে সবার মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো প্রগাঢ় হয়।
দোকানে বসে ফ্রি ইফতার পেয়ে ব্যবসায়ীরাও খুব খুশি। সকলে এর ভূয়সী প্রশংসা করেন। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, ইফতারের পূর্ব মুহূর্তে ব্যস্ত সময়ে ইফতারের এ ব্যবস্থা করে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!