যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের আরও একটি সাফল্য অদৃশ্য বস্তুর ছবি তুলবে নতুন ক্যামেরা!
বাংলাপ্রেস,বস্টন থেকে: যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বয়ে আনলেন নতুন এক সাফল্য।দীর্ঘদিন গবেষনা করে এমন একটি ক্যামেরা আবিষ্কার করেছেন যা কোণের আড়ালে বা দৃষ্টির বাইরে থাকা অংশেরও ছবি তুলতে পারবে। গবেষণার জন্য তৈরি মডেল ক্যামেরাটি সামনের দৃশ্যকে আলোকিত করে তুলতে তীব্র কিন্তু অতি সংক্ষিপ্ত লেজার আলোর ঝলকানি ব্যবহার করে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি(এমআইটি)�র গবেষকরা এমন একটি ক্যামেরা আবিষ্কার করেছেন,যেটি চারপাশ থেকে প্রতিফলিত হওয়া ক্ষুদ্র মাত্রার আলো সংগ্রহ করে পরিপার্শ্বের একটি সাদামাটা চিত্র তৈরি করে।

এর মধ্যে থাকে দেয়াল বা দরজার আড়ালে থাকা কোণের অন্য পাশের বস্তু বা দৃশ্যও। তাঁরা মনে করছেন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় এবং রোবটের চোখে দৃষ্টি দিতে এটি কাজে লাগতে পারে। এমআইটির মিডিয়া ল্যাবের �ক্যামেরা কালচার� গ্রুপের প্রধান ও গবেষক দলের প্রধান অধ্যাপক রমেশ রাস্কার বলেন, �এটা হচ্ছে এক্স-রে ব্যবহার ছাড়াই এক্স-রে দৃষ্টিশক্তি অর্জন করার মতো�। তিনি বলেন, তিন বছর আগে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে বলেছিলেন, এটা করা অসম্ভব। একটি ঘরের সমান আকারের ক্যামেরাটির মূল বিষয় হচ্ছে একটি ফেমটোসেকেন্ড লেজার (উচ্চক্ষমতার আলোর উৎস), যা অতি ক্ষুদ্র আলোর বিচ্ছুরণ করতে পারে। ওই আলোর ছটার স্থায়িত্ব মাত্র ০ দশমিক ০০০০০০০০০০০০০০১ সেকেন্ড। পারমাণবিক মাত্রায় প্রতিক্রিয়ার মাপজোক করতে রসায়নবিদেরা এই আলোর উৎসটি ব্যবহার করে থাকেন। সামরিক অনুসন্ধানী বিমানও কিছুটা এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে। ক্যামেরা থেকে বিচ্ছুরিত আলো চারপাশে ঘুরতে ও প্রতিফলিত হতে থাকে। ঘটনাস্থলে কোনো কোণ থাকলে তা এড়িয়ে অন্যদিকেও কিছু আলো যাবে। সব আলোই আবার প্রতিফলিত হয়ে ক্যামেরার সেন্সরে ফিরে আসবে। এ থেকেই ক্যামেরাটি সংগ্রহ করবে লেন্সের আড়ালে থাকা বস্তুর কাঠামো। এ প্রক্রিয়ায় আলোর বিচ্ছুরণের সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়। গবেষকেরা বলেছেন, এ বিষয়ে এখনো বেশ কিছু গবেষণার প্রয়োজন আছে। আর এটিকে বহনযোগ্য আকারে আনতে সময় লাগবে। তাঁরা এ প্রযুক্তি দিয়ে অগ্রসর ধরনের এনডোস্কোপ তৈরির কথা ভাবছেন।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation