যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল ও অভিনেত্রী রোমানার বিয়ে ৭ই আগস্ট
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী রোমানা খান। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমান। ৭ই আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা হলে বিয়ের আনুষ্ঠানিকতা হবে রোমানা-এলিনের। তবে প্রথমদিকে এ বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন রোমানা। যদিও ঢালিউড অ্যাওয়ার্ডের সময় তিনি বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে এলিনকে তার হবু বর বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মিডিয়াকে বলেছিলেন, বিয়ে করলে ঘটা করেই করবেন। শেষ পর্যন্ত ঘটা করেই বিয়ে করছেন রোমানা। ৭ই আগস্ট বিয়ে করছেন রোমানা-এলিন। এর আগে ৬ই আগস্ট গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। বিয়ের সব প্রস্তুতিও প্রায় শেষ। বিয়ের কার্ড ছাপানোর পাশাপাশি সেগুলো বিলি করাও হয়েছে। এদিকে গত বছর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন রোমানা। এখানে এলিনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, রোমানার তৃতীয় বিয়ে হলেও এলিনের এটি দ্বিতীয় বিয়ে। রোমানা প্রথম বিয়ে করেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে। আনজামের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন সাজ্জাদ নামে বিবাহিত এক ঢাকার ব্যবসায়ীকে। কিন্তু ধীরে ধীরে রোমানা-সাজ্জাদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এর পরপরই রোমানা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন । অন্যদিকে এলিন বিয়ে করেছিলেন পুরান ঢাকার মেয়ে শিমূল ফাতেমাকে। পরবর্তীতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওইপক্ষে তার দুটি সন্তান রয়েছে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!