Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আইনস্টাইন ও হকিং-এর চেয়েও আইকিউ বেশি ১২ বছর বয়সী মেয়ে নিকোলে বার’র

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: August 6, 2015 | 1:58 AM

আইকিউ পরীক্ষায় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দুই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং-এর চেয়েও বেশি স্কোর অর্জন করেছে যুক্তরাজ্যের ১২ বছর বয়সী মেয়ে নিকোলে বার। তার আইকিউ স্কোর ১৬২ পয়েন্ট। এ স্কোর আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং-এর চেয়েও ২ পয়েন্ট বেশি! এ খবর দিয়েছে আমেরিকা অনলাইন। যুক্তরাজ্যের এসেক্সের যাযাবর জিপসি সম্প্রদায়ের মেয়ে নিকোলেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন ভাবা হচ্ছে। প্রসঙ্গত, গড়পড়তা মানুষের আইকিউ স্কোর হয় ১০০। কিন্তু কারো আইকিউ স্কোর ১৪০ হলে তাকে জিনিয়াস ভাবা হয়। আর সেখানে নিকোলের স্কোর ১৬২! এ স্কোর যে এর আগে কেউ অর্জন করেনি, তা নয়। তবুও এ ঘটনা খুবই বিরল।
তবে এমন অর্জনে নিকোলের পিতা-মাতা বিস্মিত নন মোটেই। অবশ্য নিকোলে স্বীকার করেছে, আশ্চর্য না হয়ে উপায় ছিল না। তার ভাষ্য, যখন আমি জানতে পারলাম, আমি এত বেশি স্কোর করেছি, আমি স্তম্ভিত হয়ে গেছি। এত বেশি আসলেই প্রত্যাশা করিনি। তবে তার মা ডলি বাকল্যান্ড জানান, খুব ছোট বেলা থেকেই বিভিন্ন বই ও ম্যাগাজিনের ভুল খুঁজে বের করতো নিকোলে!
এসেক্সের হার্লোর বার্ন্ট মিল অ্যাকাডেমিতে পড়–য়া এ স্কুলবালিকা পড়াশুনা, গান গাওয়া ও নাটক খুব পছন্দ করে। ভবিষ্যতে হতে চায় ডাক্তার। তার পিতা জেমস (৩৬) একজন ক্লিনার। তবে নিকোলের মা ডলি বাকল্যান্ডের সঙ্গে থাকেন না তিনি। জেমস বলেন, জিপসি সম্প্রদায়ের মধ্যে আমার মেয়ের গল্প বেশ ব্যপকভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ফেসবুকে। ভালো কিছুর জন্য খবর হতে পারা আসলেই দারুণ ব্যাপার। এটি নির্দেশ করে, আপনি যেখান থেকেই উঠে আসুন না কেন, আপনিও হতে পারেন প্রচ- মেধাবী। তবে নিকোলে থাকে তার বাবার সঙ্গে। প্রাথমিক বিদ্যালয়ে থাকতেই সে আগের বেশ কয়েকটি ক্লাসের গণিত সমাধান করতে পারতো। এমনকি জটিল বীজগণিত সে সমাধান করতো অনায়াসে। তার শিক্ষিকা হেলেনা মিলস বলেন, নিকোলে মেধাবী ছাত্রী। সে খুবই কঠোর পরিশ্রম করে। আমাদের সঙ্গে প্রথম বছরেই বিভিন্ন কার্যক্রমের সঙ্গে নিজেকে জড়িয়েছে সে। যেমন, ক্যা¤িপং-এ আগ্রহ আছে তার। অংশ নিয়েছে লেখালিখির প্রতিযোগিতায়। এমনকি এ বয়সেই জাতীয় গণিত চ্যালেঞ্জ উৎসবেও পদচারণা রয়েছে তার। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ