Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শরীরের প্রদাহ এড়াতে রাতে ৭-৮ ঘণ্টার ঘুম অপরিহার্য

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: September 26, 2015 | 1:44 AM

স্বাস্থ্য-বিশেষজ্ঞরা রাতে একটানা ৭ থেকে ৮ ঘণ্টার ঘুমের প্রয়োজনীয়তার কথা প্রায়ই বলে থাকেন। ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে বহু গবেষণা হয়েছে বিশ্বজুড়ে এবং প্রতিবারই এর অপরিহার্যতা প্রমাণিত হয়েছে। সে ধারাবাহিকতায় নতুন করে পরিচালিত এক গবেষণায় দেখা ঘণ্টা ঘুমের বিকল্প নেই। ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, মাঝবয়সে যারা রাতে ৬ ঘণ্টার কম কিংবা ১০ ঘণ্টার বেশি ঘুমান, তারা প্রায়ই নিম্নমাত্রার শারীরিক প্রদাহে ভুগে থাকেন। যারা রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
ইস্টার্ন ফিনল্যান্ডে পরিচালিত ওই গবেষণায় অংশ নেন ২ হাজার ৬৮২ জন। এর আগের গবেষণাগুলোতে অপর্যাপ্ত ঘুমের সঙ্গে নিম্ন মাত্রার শারীরিক প্রদাহের সম্পর্ক প্রমাণিত হয়েছে। ঘুমের ব্যাপ্তিকাল ও সিরাম মাইক্রোনিউট্রিয়েন্ট কনসান্ট্রেশনের মধ্যে সম্পর্ক নির্ণয় ও বিশ্লেষণে এ ধরনের প্রথম গবেষণা এটি। সিরাম কপার কনসান্ট্রেশন ও দীর্ঘ সময় ঘুমের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে এ গবেষণায়। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, বিষাদগ্রস্ত ও ডায়াবেটিসে আক্রান্ত, তারা নিম্নমাত্রার প্রদাহে আক্রান্ত হতে পারেন। সিরাম মাইক্রোনিউট্রিয়েন্ট কনসান্ট্রেশন নানা কারণে প্রভাবিত হয়। কোন ব্যক্তির সাধারণ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসও এর অন্তর্ভুক্ত। ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড-এর গবেষক মারিয়া লুয়োজুস বলছিলেন, এ গবেষণার ওপর ভিত্তি করে এটা বলা অসম্ভব যে, দীর্ঘ সময় ঘুমানোর ফলে উচ্চমাত্রার সিরাম কপার কনসান্ট্রেশনে আক্রান্ত হওয়া বা ঠিক বিপরীত ঘটনা ঘটে কিনা। উচ্চমাত্রার সিরাম কপার কনসান্ট্রেশনের সঙ্গে প্রো-অক্সিডেটিভ স্ট্রেসের সম্পর্ক রয়েছে। সাধারণভাবে, হৃদপি-ে ধমনীর অসুখের মতো বিভিন্ন দূরারোগ্য ও কঠিন ব্যাধিতে প্রো-অক্সিডেটিভ স্ট্রেসের উপস্থিতি পাওয়া যায়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV