বাংলাদেশ সোসাইটির সাধারন সভা ২৭ই ডিসেম্বর, বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু
নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২৭ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৪:৩০ টায় সোসাইটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজমল হোসেন (কুনু) ও সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুর রহিম হাওলাদার । সভায় বক্তব্য রাখেন কার্যকরি পরিষদের কর্মকর্তা- ফারুক হোসেন মজুমদার, ওসমান চৌধুরী, মোহাম্মদ আলী, সৈয়দ এম কে জামান, মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), সৈয়দ এনায়েত আলি, ফারহানা চৌধুরী, একেএম রফিকুল ইসলাম ডালিম, নাদির এ আইয়ুব, এমডি সিরাজুল হক জামান ও আবুল কাসেম চৌধুরী। সভায় সর্ব সম্মতিক্রমে আগামি ২৭ই ডিসেম্বর রবিবার সোসাইটির বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামি ১৫ই নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে যারা সোসাইটির সদস্যপদ গ্রহন করবেন, কেবল তাঁরাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসের সকল ভাই-বোনদের বাংলাদেশ সোসাইটির সদস্যপদ গ্রহন করতে কার্যকরি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সদস্যদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, যদি বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রের কোন ধারা/উপধারা সংযোজন বা পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরকে আগামি ২২ই নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে লিখিত আকারে বাংলাদেশ সোসাইটির অফিসে প্রেরণ করতে হবে (৮৬-২৪, হুইটনি এভিনিউ, এলম্হার্স্ট, নিউইয়র্ক -১১৩৭৩)।
সভায় আগামী ১৫, ২১ ও ২২ নভেম্বর সোসাইটির আন্তপক্ষ ক্রিড়া (ইনডোর গেমস্) প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য, ১৫ই নভেম্বর দাবা, ২১ই নভেম্বর কেরাম ও ২২ই নভেম্বর স্পেড টার্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ক্রিড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলির (৬৪৬-৫৪১-২৭৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আসছে ১১ অক্টোবর রবিবার বেলা ২টা থেকে বাংলাদেশ সোসাইটির ভবনে বিনামূল্যে বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাদেশ সোসাইটির প্রাক্তন ছাত্র/ছাত্রীদের অভিবাবক এবং নতুন যারা বাংলা শিখতে ইচ্ছুক তাদের অভিবাবকদেরকে শিক্ষার্থীসহ আগমী ১১ই অক্টোবর বেলা ২ টায় বাংলাদেশ সোসাইটির ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের