মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের অন্যতম প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় জোয়ার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের অন্যতম প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার পালে নতুন করে গতি সঞ্চার হয়েছে। ডেমোক্রেটিক প্রাইমারি বিতর্কে অসাধারণ নৈপুণ্যের পর মার্কিনিদের উচ্ছ্বসিত সমর্থন উপভোগ করছেন হিলারি। ইতিমধ্যে তার প্রচারণার তহবিলে ৩ কোটি ৩০ লাখ ডলার অনুদান এসেছে। যা অন্য কোন প্রার্থীর চেয়ে বেশি। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, ঐতিহাসিক থার্ড কোয়ার্টারে হিলারি ২ কোটি ৮০ লাখ ডলারের বেশি তহবিল গঠনে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত আনুমানিক ৪ লাখ দাতা মোট ৬ লাখের বেশি বার অনুদান দিয়েছেন। প্রথমবারের মতো কোন প্রেসিডেন্ট প্রার্থীর জন্য থার্ড কোয়ার্টারে এটাই সবথেকে বেশি অনুদানের নজির। ৫০ লাখ ডলার অনুদান এসেছে ২০০ ডলার বা তার থেকে কম অনুদান থেকে। আর হিলালির নির্বাচনী প্রচারণায় দাতাদের ৬০ শতাংশই নারী। এতে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ফুটে উঠেছে। হিলারি ফর আমেরিকা, এইচএফএ শীর্ষক প্রচারণার ব্যবস্থাপক রবি মুক বলেন, এই সংখ্যাগুলো আমেরিকার জন্য হিলারি ক্লিনটনের লক্ষ্যমাত্রার প্রতি ব্যাপক সমর্থনের প্রমাণ। দেশের মানুষের আয় বৃদ্ধি ও মধ্যবিত্ত গোষ্ঠীর অগ্রগতি নিয়ে তার পরিকল্পনার প্রতি সমর্থনের প্রমাণ। রবি আরও বলেন, প্রাইমারির সময় তাদের ১০ কোটি ডলার লক্ষ্যের দিকে সঠিক পথেই এগুচ্ছেন তারা। মানবজমিন
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো