Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: October 23, 2015 | 7:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের (বিবিএ) ঈদ পুনর্মিলনী ও অভিষেক। গত শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য এ আয়োজনে শপথ নেন বিবিএ’র ২৩ সদস্যের নবনির্বাচিত কর্মকর্তারা। তাদের শপথ বাক্য পাঠ করান মূলধারার রাজনীতিক বিশিষ্ট আইনজীবী মো. এন মজুমদার। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং এলাকার গোল্ডেন প্যালেস মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন মো. এন মজুমদার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বিবিএ সভাপতি এ ইসলাম মামুন, রিয়াজ উদ্দিন কামরান, রেজাউল ইসলাম সেলিম, ডা. রেজাউল ইসলাম, রিয়েলেটর জাকির খান, দেওয়ান বজলু চৌধুরী, কফিল আহমেদ চৌধুরী, একুলমুজ্জামান নুনু, ব্রঙ্কস ওমেন এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশে সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ড. আব্দুল মোমেন প্রবাসীদের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, তাহলেই এদেশে আসার সফলতা অর্জিত হবে। তিনি বলেন, বাংলাদেশীদের আমেরিকার মূলধারার রাজনীতিতে প্রবেশ করার এখনই সময়। এর মাধ্যমে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাই একদিন এখানকার সিনেটর, কংগ্রেসম্যান এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
অভিষিক্তরা হলেনÑ সভাপতি এ ইসলাম মামুন, সিনিয়র সহ-সভাপতি মোজাফর হোসেন, বোরহান উদ্দিন, মোঃ খবির উদ্দিন, ভূইয়া, বীর মুক্তিযোদ্ধ আবু কায়সার চিশতি, কেশব চন্দ্র লোড, এনাম মজুমদার, তাজিয়া জামান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সম্পাদক সরকাত আলী, সাংগঠনিক সম্পাদক উত্তম শাহ, কোষাধ্যাক্ষ আবুল মুনসুর, ক্রীড়া সম্পাদক স্বপন পাল, প্রচার সম্পাদক খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা পারভীন মিনু, নির্বাহী সদস্য: দিদারুল ইসলাম, শামীম আহম্মেদ, লিয়াকত নাইম, আনজাম নাত, রিয়াজুল হাসান ও সাদেক আহমেদ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নিউইয়র্কের বিভিন্ন সংগঠন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা নাচ, গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV