নিউইয়র্কে আবুল বারকাতের “বঙ্গবন্ধু-সমতা সাম্রাজ্যবাদ” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৭ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত রচিত “বঙ্গবন্ধু-সমতা সাম্রাজ্যবাদ” গ্রন্থের প্রকাশনা উৎসব আগামি ৭ নভেম্বর শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। অনুষ্ঠানটির আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। স্থান: জ্যুইশ সেন্টার, ৭৭ স্ট্রীট, ৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস। সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা।
মুক্তবুদ্ধি প্রকাশনা সংস্থা কর্তৃক গ্রন্থটি গত ১৫ আগস্ট প্রকাশিত হয়েছে। “বঙ্গবন্ধু-সমতা সাম্রাজ্যবাদ” গ্রন্থটি লেখক তুলে ধরার চেষ্টা করেছেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে কোথায় পৌঁছতো বাংলাদেশ? সা¤্রাজ্যবাদী বিশ্ব-প্রভুত্বের যুগে সমতাবাদী সমাজ বিনির্মিাণের সম্ভাব্যতা প্রসঙ্গে লেখক আলোচনা করেছেন এই গ্রন্থে। প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থটির উপর আলোচনা করবেন ড. নূরান নবী, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস ও ড. নজরুল ইসলাম।
উল্লেখ্য, ব্লুুমবার্গ ফাউন্ডেশনের আমন্ত্রণে আগামি ৬ নভেম্বর ড. আবুল বারকাত নিউইয়র্ক সফরে আসছেন। নিউইয়র্ক ভিত্তিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি সৎগঠন মুক্তধারা ফাউন্ডেশন এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!