Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশে ফের মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: November 11, 2015 | 6:54 PM

বাংলাদেশে বিদেশীদের ওপর আরও হামলা হতে পারে। মঙ্গলবার এমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা ও সচেতন হয়ে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতা দেয়া হয়। মঙ্গলবার আপডেট করা এ সতর্কতায় বলা হয়, বাংলাদেশে কট্টরপন্থিদের চলমান সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করছে মন্ত্রণালয়। সাম্প্রতিক সহিংস হামলার পরিপ্রেক্ষিতে যেসব মার্কিন নাগরিক বাংলাদেশ সফর করছেন তাদেরকে সতর্ক হয়ে চলার আহ্বান জানানো হয়েছে। যদিও কোন অঘটন ছাড়াই প্রতি বছর কয়েক হাজার মার্কিন নাগরিক বাংলাদেশ সফর করেন, তা সত্ত্বেও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিক বা যারা এ দেশটি সফরে রয়েছেন তাদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। নতুন করে দেয়া এই ভ্রমণ সতর্কতা বলবৎ থাকবে আগামী বছর ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে বেশ কতগুলো সহিংস হামলা হয়েছে। এতে সরাসরি আক্রান্ত হয়েছেন বিদেশী ও সংখ্যালঘু সম্প্রদায়। এর মধ্যে ২৮শে সেপ্টেম্বর ইতালির এক এনজিওকর্মীকে হত্যা করা হয়েছে। ৩রা অক্টোবর জাপানি এক নাগরিককে হত্যা করা হয়েছে। ২৪শে অক্টোবর শিয়া সম্প্রদায়ের এক র‌্যালিতে বোমা হামলা হয়েছে। প্রকাশ্যে এ তিনটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভ্যান্ট (আইসিল)। উপরন্তু, ২০১৫ সালে মার্কিন এক নাগরিক অভিজিত রায়সহ লেখক, প্রকাশক ও অন্যান্য মিডিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে হুমকি দেয়া হয়েছে। সন্ত্রাসী হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানতে পেরেছে যে, এসব সন্ত্রাসী হুমকি বাস্তব, বিশ্বাসযোগ্য এবং বাংলাদেশে আরও হামলা হতে পারে।  এতে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থানরত অথবা সফরে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক, সচেতন থাকা উচিত। এ বিষয়ে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এলার্ট থাকাও উচিত। যদিও কোন অঘটন ছাড়াই মার্কিন সরকারের কর্মকর্তারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন, তবু ব্যক্তিগত চলাচল সীমিত করতে কঠোরতা আরোপ করেছে দূতাবাস। খুব বেশি খোলামেলা স্থানে মার্কিন সরকারের কর্মকর্তা ও তাদের পরিবারকে যেতে অনুমতি দেয়া হয়নি। পায়ে হাঁটা, মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশায় করে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আন্তর্জাতিক মানের হোটেলের অনুষ্ঠানসহ বাংলাদেশের বড় বড় জমায়েতে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ করে দেয়া হয়েছে। একই রকম নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে নাগরিকদের উৎসাহিত করেছে দূতাবাস। যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা জারির বিষয়ে ঢাকাস্থ দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমের জিজ্ঞাসার জবাবে বলেছেন, নতুন কোন হুমকির প্রেক্ষিতে সতর্কতাটি জারি করা হয়নি, বিদ্যমান হুমকির বিষয়ে নাগরিকদের অবহিত করতেই এটি হালনাগাদ করা হয়েছে। সামনের দিনগুলোতে ঢাকায় অনেকগুলো ইভেন্ট রয়েছে, যেখানে বহুসংখ্যক বিদেশীর অংশগ্রহণের সম্ভাবনা আছে জানিয়ে মুখপাত্র বলেন, এ বিবেচনায় সতর্কতার জন্য এটি জারি করা হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV