Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটন মেট্রো এলাকায় অপটিমিষ্ট

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: November 11, 2015 | 9:27 PM

ভারজিনিয়া্‌  নভেম্বর ৭: প্রবাসে থাকলেও দেশের জন্যে নাড়ীর টান থেকেই যায়। কেউ কেউ এখানে জন্ম নিয়েও বাবা মা’র কারণেও অনেকেও দেশের প্রতি খুব দরদী হন খুব স্বাভাবিক ভাবে। বাংলাদেশের বিভিনু এলাকার হতদরিদ্র অথচ মেধাবী ছাত্রদের সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন দ্যা অপ্টিমিস্টস-এর কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে ৭ নভেম্বর বিকেলে ওয়াশিংটন ডিসির অদুরে ভার্জিনিয়ার লরটনে একটি মিলনায়তন আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। ছুটির দিনে বেশ ক’টি অনুষ্ঠান থাকলেও সন্ধ্যে ৭টার ভেতর কানায় কানায় ভরে যায় সভাস্থল।
ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ম্যারিলান্ড এর বিশিষ্ট প্রবাসীদের নিয়ে মানব সেবার এই মহতি প্রয়াসের আহবায়ক, পরম সম্মানিত বেতার এবং টিভি
ব্যক্তিত্ব এবং ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার গেটে দাড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা জানান। তাঁর সাথে ছিলেন অনুষ্ঠানের
সদস্য সচিব এবং বিশিষ্ট চিকিৎসক ডা আশরাফ চৌধুরী, অপ্টিমিস্টের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিন চৌধুরী রানা, বোর্ড অব ডাইরেক্টরস বর্তমান প্রেসিডেন্ট
ডঃ ফেরদৌস খন্দকার, বাংলাদেশ চ্যাপটার এর প্রধান মেজর জেনারেল ( অব) আব্দুস সালাম চৌধুরী ,ভাইস চেয়ারম্যান মিনহাজ আহমেদ, শামীম আহমেদ,
নিশাত হক, এবং হাবিবুর রহমান সহ আরো অনেকে। এদের সাথে আরও ছিলেন এই অনুষ্ঠান আয়োজনের আরেকজন সাধারণ সহযোগী সাংবাদিক আকবর হায়দার কিরন।
শুরুতে রোকেয়া হায়দার সমবেত সবাইকে আন্তরিক স্বাগতম জানান।দা অপ্টিমিস্টের মতো অত্যন্ত নিবেদিত প্রান একটি সংগঠনের কর্মযজ্ঞের সাথে তিনি
তাঁর সম্পৃক্ততার জন্যে গভীর সন্তোষ প্রকাশ করে সবাইকে এই যারপরনাই ভালো কাজের সাথে  জড়িত হবার অনুরোধ জানান। মিনহাজ আহমেদ এর
পরিচালনায় সামগ্রিক অনুষ্ঠানে এরপর বক্তব্য রাখেন এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ চৌধুরী রানা, অপ্টিমিস্টের শুভাকাংখী
সাংবাদিক আকবর হায়দার কিরন, বর্তমান  প্রেসিডেন্ট ডঃ ফেরদৌস খন্দকার, বাংলাদেশ চ্যাপটার এর প্রধান মেজর জেনারেল (অব) আব্দুস সালাম
চৌধুরী, শামিম আহমেদ, নিশাত হক এবং ভার্জিনিয়ায় দ্যা অপ্টিমিস্টের নিবেদিতপ্রাণ ৪০টি শিশুর স্পন্সর ডঃ আশরাফ চৌধুরী।

দ্য অপটিমিষ্টকে ওয়াশিংটন মেট্রো এলাকায় পরিচয় করিয়ে দেয়ার জন্য আহুত বিশেষ সভায় ওয়াশিংটন, মেরীল্যান্ড, ভার্জিনিয়া এবং নিউইয়র্ক থেকে আসা এর উত্তর আমেরিকার কর্মকর্তাসহ বহু গণ্যমান্য লোক সভায় উপস্থিত ছিলেন, অপটিমিষ্ট এবং এর কার্যক্রম সম্পর্কে জানার জন্য। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন মেট্রো এলাকার আবু রুমী, আক্তার হোসেন, শিব্বির আহমেদ, প্রিয়লাল কর্মকার, শেখ মিলন মাওলা, দস্তগীর জাহাঙ্গীর, আরো অনেক নেতাকর্মী, সাংবাদিক ও সমাজসেবী ব্যক্তিবর্গ। তরুণ প্রজন্মের প্রত্যয়ী, সম্ভাবনাময়ী সেবাকর্মী ১৬ বছর বয়সী মাইশা আলম, যিনি এই তরুণ বয়সে প্রবাসে থেকেও দেশের ভাগ্যহীন শিশুদের কষ্টে সহমর্মী হয়ে ঢাকার উত্তরা এলাকার কাছাকাছি স্থানে গড়ে তুলেছেন বিনামূল্যে বঞ্চিত শিশুদের পড়াশুনার জন্য একটি স্কুল- “আমরা করব জয়”, যা অত্যন্ত উৎসাহজনক এবং আশাব্যঞ্জক! প্রশ্নোত্তর পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অপটিমিষ্টের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে তাৎক্ষনিক ভাবে ৩১ জন শিশু স্পন্সর করা হয় এবং আরো ২৫জনের প্রতিশ্রুতি পাওয়া যায়। নরদান গ্রূপের পক্ষেদাতা জামিল খান শিশুদের জন্যে ২৩টি ডেল ল্যাপটপ প্রদান করেন। দ্যা অপ্টিমিস্টের এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে এই মহতি কাজের প্রতি একাত্মতা ঘোষণা করতে আসেন উত্তর আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় বাঙালি শিল্পী মাহবুব শাহ। তিনি বেশ  ক’টি গান গেয়ে সবাইকে আপ্লূত করেন। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী দিনার জাহাঙ্গীর এবং পুলী কর্মকার।

অপটিমিষ্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে : www.theoptimists.org

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV