নিউইয়র্কে ব্ল্যাক এন্ড গ্রীণ ক্যাব এসোসিয়েশনের নববর্ষ উদযাপন
ইউএসএনিউজ অনলাইন : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সংগঠন ব্ল্যাক এন্ড গ্রীণ ক্যাব এসোসিয়েশন অব ব্রঙ্কসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ইংরেজী নববর্ষ ২০১৬। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: জসীম কবীর, মিলিনিয়াম টিভি ইউএসএ’র প্রধান সম্পাদক ও সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, আইটিভি২৪ প্রতিনিধি মাওলানা মো. শহীদ উল্লাহ।
কাজী জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্ল্যাক এন্ড গ্রীণ ক্যাব এসোসিয়েশন অব ব্রঙ্কসের সদস্য নাসির উদ্দিন সবুজ, রনেন্দ্র তালুকদার পিংকু, সংগঠনের সদস্য সচিব শওকত আলী, আবদুল কাদের, রেজাউল করিম দুলাল, মামুনুর রশীদ, শওকত উসমান, এমডি সুরুজ আলী, মোঃ জামান, মো: মামুন প্রমুখ।
বক্তারা সংগঠনের উদ্যোগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, সংগঠন, কমিউনিটিসহ দেশের কল্যাণে বিভিন্ন কর্মসুচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের সদস্যরা ব্রঙ্কসে তাদের নিজস্ব একটি ‘বেস’ প্রতিষ্ঠার প্রস্তাব রাখেন।
ব্ল্যাক এন্ড গ্রীণ ক্যাব এসোসিয়েশন অব ব্রঙ্কসের সভাপতি আবুল বাশার এবং সদস্য সচিব শওকত আলী অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সকলকে ধন্যবাদ জানান। মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে ইংরেজী নববর্ষ ২০১৬ কে স্বাগত জানিয়ে আড়াই ফুট বাই দেড় ফুট একটি কেক কাটা হয়। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক সদস্য এ অনুষ্ঠানে অংশ নেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!