Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছর পূর্তি উৎসব ২০-২২ মে

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: January 13, 2016 | 12:23 PM

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ মে। গত ১১ জানুযারী সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছর পূর্তি উৎসবের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। নাট্যজন জামালউদ্দীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৬ সালের আহ্বায়ক হাসান ফেরদৌসসহ নিউইয়র্কে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী-লেখক-সাহিত্যিক-সাংবাদিক ও বইমেলার কর্মীদের অংশ্রগহণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আহ্বায়ক হাসান ফেরদৌস বইমেলার সর্বশেষ অবস্থা তুলে ধরে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহা তাঁর বক্তব্যে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছরের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে সউদ চৌধুরী, নিনি ওয়াহেদ ও বিশ্বজিত সাহার ওপর ন্যস্ত করা হয় অনুষ্ঠান পরিচালনা কমিটি করার জন্য। ডা. জিয়াউদ্দীন আহমদকে আহ্বায়ক করে হাসান ফেরদৌস, তানভীর রাব্বানী, ডানা ইসলাম ও বিশ্বজিত সাহাকে সদস্য করে গঠিত হয় অর্থ কমিটি। বইমেলা উদযাপনের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটির করার দায়িত্ব দেয়া হয় নিনি ওয়াহেদকে। ২৫ বছর উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থের জন্য দায়িত্ব দেয়া হয় আদনান সৈয়দকে। উপদেষ্টা পরিষদে থাকছেন মুহম্মদ ফজলুর রহমান, কৌশিক আহমেদ ও ফাহিম রেজা নূর। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠেয় বইমেলার তারিখ নির্ধারিত হয়েছে ২০, ২১ ও ২২ মে। ২০১৬ সালের বইমেলার জন্য একটি পৃথক ব্যাংক একাউন্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়। আহ্বায়ক, কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক তিনজনের যেকোন দুজন চেক স্বাক্ষরের দায়িত্বে থাকবেন বলেও প্রস্তাবনা পাশ হয়। এছাড়া আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছরের অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য অতিথিদের নাম উত্থাপিত হয়। এছাড়া উৎসবের থিম নিয়ে আলোচনা হয়। লেখক সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান ‘বাংলার বিশ্বায়ন’ থিম রাখার প্রস্তাবনা করেন। বিষয়টি পরবর্তী সভায় চূড়ান্ত করার বিষয়ে আলোকপাত করা হয়। এদিনের সভায় বিভিন্ন বিষযে আলোকপাত করেন নিনি ওয়াহেদ, আদনান সৈয়দ, গোপন সাহা, কাজী আতিক, কৌশিক আহমেদ, রফিকুল ইসলাম, মনজুর আহমেদ, মুহম্মদ ফজলুর রহমান, হুসনে আরা, মিলি সুলতানা, শুভ্রা গোস্বামী, ওবায়েদুল্লা মামুন, ডানা ইসলাম, ফাহিম রেজা নূর, তানভীর রাব্বানী, মুরাদ আকাশ, মোমারররফ হোসেন, কাজী রাহাত, সাবিনা হাই উর্বি, রানু ফেরদৌস, হাসান পেরদৌস, জামালউদ্দিন হোসেন, বিশ্বজিত সাহা ও সেমন্তী ওয়াহেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV