Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

লাব্বায়েক জপতে জপতেই আরাফাতের ময়দানে মৃত্যু হলো তাদের

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: November 22, 2010 | 1:38 AM

ইউএসএনিউজ ডেস্ক: মাথায় সাদা ইহরাম বাঁধা, মুখে ‘লাব্বায়েক, লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক’ জপতে জপতেই আরাফাতের ময়দানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিশরের সায়িদ খলিল। শুধু তিনিই নন, এ রকম আরও কয়েক জনের মৃত্যু ঘটে মুসলমানদের সবচেয়ে পবিত্র এই ভূমিতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় হজ করতে যাওয়ার সময় ধর্মপ্রাণ মুসলমানদের মনে মনে একটাই কামনা থাকে, ওই পবিত্র ভূমিতেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। বিশেষত বৃদ্ধদের মনে এই কামনা থাকে সবচেয়ে বেশি। কিন্তু সবার এ আশা পূরণ হয় না। সৌভাগ্য ধরা দেয় অল্প ক’জনেরই হাতে। আরব নিউজ জানায়, গত বুধবার পর্যন্ত প্রায় ৫৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। কেউ মারা গেছেন হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে আর কেউ হজের সময়ই। তাদের এমন মৃত্যুতে ঈর্ষান্বিত হয়েছেন অন্য হাজিরা। তাদের মতে, এমন মৃত্যু সবারই কাম্য থাকে। কিন্তু যাদের ভাগ্যে জোটে, নিশ্চয়ই তাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। নিজেদেরকে তাদের তখন বঞ্চিত মনে হয়। এমনটিই বলছিলেন সায়িদ খলিলের সঙ্গে হজ করতে যাওয়া আবদুল সাফি। আবদুল্লাহ আল রৌবির স্ত্রী মারা যান মিনায়। রৌবি বলেন, তার স্ত্রী সব সময়ই চাইতেন পবিত্র কাবা শরিফের পাশেই যেন তার মৃত্যু হয়। আল্লাহ তার মনোবাসনা পূরণ করেছেন। আলজেরিয়ার একজন হাজি জানান, তার সঙ্গে একই ফ্লাইটে হজ করতে যাওয়া একজনের মৃত্যু জেদ্দা হজ টার্মিনালেই হয়। তিনি বলেন, এটা কত বড় সৌভাগ্য যে আল্লাহর ঘরে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তিনি বলেন, ইহরাম বাঁধার পরে যাদের মৃত্যু হয়, তারা কেয়ামতের দিন ইহরাম পরে আল্লাহ আকবর জপতে জপতে হাজির হবেন। এমন মৃত্যুতে স্বজনরাও শোকাহত হন না; বরং ঈর্ষাবোধ করেন। কারণ, এমন মৃত্যুতো আল্লাহরই আশীর্বাদ। জেদ্দায় অবস্থিত মিশরীয় কনসাল জানান, বুধবার পর্যন্ত মিশরের ৪৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক ও অসুস্থ ছিলেন। উচ্চ বা নিম্ন রক্তচাপের কারণেই মৃত্যু ঘটে অনেকের। তাদের মক্কায় জান্নাত আল মালা এবং মদিনার জান্নাত আল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। আলজেরিয়ার ৭ জনের মৃত্যু খবর জানা গেছে। ভারতীয়ও রয়েছেন কয়েক জন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV