যুক্তরাষ্ট্র যুবলীগের সভায় বিএনপি-জামাত জোটের অপতৎপরতার দাঁতভাঙ্গা জবাব দেয়ার অঙ্গিকার
এনাঃ তালেবান মুক্ত, জঙ্গি মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ব্রত নিয়ে কর্মরত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিদেশে বিএনপি-জামাত জোটের লাগাতার তৎপরতা প্রতিহত করার সংকল্প ব্যক্ত করা হয় যুক্তরাষ্ট্র যুবলীগের আলোচনা সভায়। ২১ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক মিসবাহ আহমেদ এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা খোরশেদ খন্দকার, যুবলীগ নেতা জাকারিয়া চৌধুরী ও ফরিদ আলম. যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রবাসেও দালাল-বদর-রাজাকারের দোসর ও বিএনপির পেটুয়া বাহিনী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদেরকে চিহ্নিত করতে হবে একাত্তরের চেতনায়।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন