‘২০৩০ সালে ফেসবুক ব্যবহারকারী হবে ৫০০ কোটি’ :মার্ক জাকারবার্গ
২০৩০ সালের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি হবে বলে দাবি করলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ফেসবুকের ভবিষ্যৎ কী এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জাকারবার্গ বলেন, বর্তমানে ১৫০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। আমরা প্রত্যেককে এই সুবিধার আওতায় আনতে চাই।
জাকারবার্গ মনে করেন, আগামী ১৪ বছরে পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি থাকবে। তবে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, ২০৩০ সালনাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে।
তাদের মতে, জাকারবার্গের পরিকল্পনার ঘাটতি আছে। বর্তমানে ফেসবুক ব্যবহারকারী যে হারে বাড়ছে, তা যদি চলতে থাকে; তবে আগামী ১৪ বছরে বড়জোর ৩০০ কোটি মানুষকে ফেসবুকের আওতায় আনা সম্ভব হবে।
অপরদিকে, একসময় ফেসবুক ব্যবহারকারী বাড়ার হার থেমে যাবে। এ বিষয়টি ফেসবুক বুঝতে পেরেছে বলেই বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে ইন্টারনেট সুবিধাবঞ্চিত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দিতে ‘ফ্রি বেসিকস’-এর মতো প্রকল্প বাস্তবায়ন করছে। ‘ফ্রি বেসিকস’ উদ্যোগটি নিয়ে ফেসবুক যতই প্রচার চালাক না কেন, এটি সমালোচনার মুখে পড়েছে। ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!