Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নেতা দেওয়ার ফরিদ গাজি ও মীর শওকত আলীর জন্যে দোয়া মাহফিল করলো আ.লীগ

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: November 22, 2010 | 3:14 PM

 এনা : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় বিএনপি নেতা সেক্টর কমান্ডার লে. জেনারেল মীর শওকত আলী বীর উত্তমের  প্রতি গভীর শ্রদ্ধা জানালো। আওয়ামী লীগ নেতা দেওয়ার ফরিদ গাজির মৃত্যুতে শ্রদ্ধা প্রদর্শনের জন্য ২১ নভেম্বর দুপুরে ঢাকা ক্লাবে দোয়া মাহফিলে মীর শওকত আলীর আত্মারও মাগফেরাত কামনা করা হয়।

  

 যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুল আলমের সভাপতিত্বে এ মাহফিলে সিলেটের কৃতি সন্তান এবং সৎ রাজনীতিকের প্রতিক দেওয়ান ফরিদ গাজীর স্মৃতিচারণী বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরীও ফরিদ গাজী এবং সেক্টর কমান্ডার মীর শওকত আলীর প্রতি শ্রদ্ধা জানান। দোয়া পরিচালনা করেন কাজী মনিরুল হক। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিএনপির কোন নেতার মৃত্যুতে আওয়ামী লীগের দোয়া মাহফিল আয়োজনের নজির যুক্তরাষ্ট্রে এটাই প্রথম। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি কর্তৃক শোক প্রকাশ অথবা দোয়া মাহফিল আয়োজনের নজির সৃষ্টি হয়নি। এমনকি এ দুটি দলের কেউ মারা গেলেও প্রতিপক্ষের কাউকে সে জানাযায় দেখা যায় না। এ দোয়া মাহফিলের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যান্টনমেন্টের বাসা থেকে আইনী প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া চলে যাবার পরবর্তি ঘটনাচক্রের সমালোচনা করে বলা হয়, বিএনপি-জামাত জোট গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বাংলাদেশকে ১/১১ পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাবার জন্যে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের সমর্থক প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয় বিএনপি-জামাত জোটের বিষদাঁত ভেঙ্গে দেয়ার প্রস্তুতি গ্রহণের জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেগম খালেদা জিয়ার ক্যানন্টনমেন্টের বাসা ছেড়ে দেয়ার সাথে মহাজোট সরকারের কোন সম্পর্ক নেই। সেটি মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী ঘটেছে। সংবাদ সম্মেলন থেকে আরো বলা হয়, স্টেট ডিপার্টমেন্ট এবং অপরাপর প্রভাবশালী আন্তর্জাতিক মহলকে বিএনপি-জামাত জোটের লোকজন যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্য আগেই যাবতীয় তথ্য লিখিতাকারে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম, সহসভাপতি সিরাজউদ্দিন আহমেদ এবং হাজী এনাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক শামসুদ্দিন আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ হাসান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য হাজী এনাম, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও ফরিদ আলম, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভানেত্রী মমতাজ শাহানা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, সহকারী কমান্ডার মুজিবুল মাওলা, ব্রুকলীন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন কানু, মোস্তফা কামাল পাশা, শ্রমিক লীগের নেতা রুহেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা তৈয়েবুর রহমান টনি। এদিকে সাবেক মন্ত্রী ও সেক্টর কমান্ডার লে. জেনারেল মীর শওকত আলী বীর উত্তম এবং দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হাজী নাজমুল ইসলাম চৌধুরী। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV