যুক্তরাষ্ট্রে ফখরুদ্দিনের গ্রীনকার্ড এবং মঈন, বারীর ভিসা বাতিলের আবেদন!
এনা : সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল বারীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদকে মানবতা ও গণতন্ত্রেও শত্রু আখ্যায়িত করে তারও গ্রীনকার্ড বাতিলের আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। এসব তথ্য প্রকাশ করা হয় নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির আলোচনা সভায়। এ সভায় ব্যারিস্টার নাজমুল হুদাকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়। বিএনপি নেতা তারেক রহমানের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২১ নভেম্বর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে। সভাপতিত্ব করেন তারেক পরিষদের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল এবং প্রধান অতিথি ছিলেন

যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, তারেক পরিষদের সেক্রেটারী রাফেল তালুকদার, সহসভাপতি গোলাম হোসেন, ম্যানহাটান বিএনপির সভাপতি হেলালুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন মজুমদার। সভা পরিচালনা করেন সরোয়ার খান বাবু। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় তারেক রহমানের দ্রুত আরোগ্য কামনায় এবং তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটাও হয় বিপুল করতালির মধ্যে। বক্তারা বলেন, বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত ড. ফখরুদ্দিন আহমদ, জেনারেল মঈন উ আহমেদ এবং ব্রিগেডিয়ার বারী বাস করছেন যুক্তরাষ্ট্রে। এটাই সুযোগ তাদের স্বরুপ আন্তর্জাতিক সমাজের কাছে তুলে ধরার।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি