Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জেবিবিএ নেতৃবৃন্দের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী : নিউইয়র্কে না হলেও টরেন্টোয় বিমান নামবে শিগগির

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: February 12, 2016 | 5:38 AM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, নিউইয়র্কে বিমান না নামলেও শিগগির টরেন্টোতে নামবে। এর জন্য ৬ থেকে ১২ মাস সময় প্রয়োজন। নিউইয়র্কে অবতরণের আগে আমাদের এয়ারপোর্টের সেফটি-সিকিউরিটি নিশ্চিত করা আগে দরকার। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে বিকল্প পথ হিসেবে সরকার টরেন্টোকে বেছে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। জানান, টরেন্টোতে বিমান নামার বিষয়ে ৭ থেকে ৮ বছর আগেই ফিজিবিলিটি ষ্টাডি হয়ে গেছে। প্রযোজনে আরেকবার হবে। টরেন্টো থেকে নিউইয়র্কে কানেকটিং ফ্লাইট থাকবে। স্থানীয় সময় গত ১০ ফেব্রুয়ারি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। জেবিবিএ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এর প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কনসাল জেনারেল শামীম আহসান, জেবিবিএ’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ তারেক হাসান খান, ট্রেজারার মোহাম্মদ সেলিম (হারুন), অর্গানাইর্জিং সেক্রেটারি আতিকুল ইসলাম (জাকির) এবং এস এম এ হাসান।
সভায় আলোচনার সূত্রপাত করেন জেবিবিএ প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো। তিনি জানান, জেবিবিএ সবসময় ‘প্রমোটি বাংলাদেশ’ এর জন্য কাজ করে যাচ্ছে। তবে অনেকেই বলে থাকেন বাংলাদেশে বিনিয়োগের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালনা। তিনি সরকারের পরিকল্পণা অনুযায়ি বিদেশী পর্যটকদের জন্য পৃথক ‘পর্যটন জোন’ সৃষ্টির জন্য প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। বিমানবন্দরের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে চেকিং, স্কেনিং বা নিরাপত্তা আন্তর্জাতিক মানের নয়। ইমিগ্রেশন কর্মকর্তারা হাসিমুখে যাত্রীদের সাথে কথা বলেন না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জেবিবিএ কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, আপনারা বাংলাদেশের জন্য অবদান রাখছেন। তিনি বলেন, ঢাকার চকবাজার বা চট্রগ্রামের খাতুনগঞ্জের মত জ্যকসন হাইটসে আপনারা ব্যবসা জমিয়ে তুলতে পারেন। এ ব্যাপারে সরকার আপনাদের সবধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, আমাদের চেয়েও ভয়ংকর দেশগুলোও ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে। এরমধ্যে কম্বোডিয়া ও ভিয়েতনামও রয়েছে। ডব্লিউটিও’র রেজুলেশন অনুযায়ি উন্নত বিশ্ব উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোকে ডিউটি ফ্রি সুবিধা দেয়ার কথা। রানা প্লাজা ধ্বসের পর ইউরোপ আমাদের পণ্য নিলেও যুক্তরাষ্ট্র অনেক কমিয়ে দিয়েছে। দেশে বিদেশী বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, চীন, জাপান, ভারতকে শিল্প স্থাপনে আমরা পৃথক জোন দিয়েছি। প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগেও যথেষ্ট সুযোগ-সুবিধা আমরা দিচ্ছি।
ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরটি ওভারলোডেট। নিরাপত্তা নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বরেন, পশ্চিমারা আমাদের দেশে যেভাবে পর্যটন খাতে পৃথক জোন চায়, সেটা সম্ভব না। এক হেফাজতে ইসলামীই এর বিরোধিতা করার জন্য যথেষ্ঠ। তিনি জানান, দেশে এখন মেডিকেল কলেজের যথেষ্ট চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রে নার্সিংয়ের যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি জেবিবিএ সদস্যদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
জেবিবিএ’র সেক্রেটারি তারেক হাসান খান জানান, ‘প্রমোট জ্যাকসন হাইটস’ নামে এখানকার টেলিভিশনগুলোতে শিগগির একটি স্লট প্রচার করবে জেবিবিএ। জেবিবিএ যৌথভাবে প্রতিবছর ‘এবিবিএ’র সাথে আয়োজন করে থাকে। প্রতিবছর জাতিসংঘের সাধারন সভায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর অংশগ্রহণের সময় এ অনুষ্ঠান হয়ে থাকে। তিনি বলেন, আমরা এফবিসিসিআই এবং ফরেন মিনিষ্ট্রির আরো কাছাকাছি যেতে চাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV